By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় নিহত কৃষক সুফলের পরিবারের পাশে এমপি মাশরাফি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় নিহত কৃষক সুফলের পরিবারের পাশে এমপি মাশরাফি
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় নিহত কৃষক সুফলের পরিবারের পাশে এমপি মাশরাফি

Last updated: 2023/09/09 at 4:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দূর্বৃত্তদের হাতে নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল – ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মূর্তজা।

শনিবার (৯সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা নিহত কৃষক সুফল বিশ্বাসের কল্যাণপুরের গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, মা দেনতারা বিশ্বাস ও পিতৃ হারা শিশু সন্তান সুদেব বিশ্বাসের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এ সময় এমপি মাশরাফি বিন মর্তজা নিহত সুফলের পরিবারের পাশে থাকার অঙ্গিকার পূর্ণঃব্যাক্ত করে বলেন, আমি ক্ষমতায় না থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকবো। অত্র এলাকার প্রায় ৮ ‘শ সনাতন ধর্মাবলম্বী পরিবার ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। আমরা যেমন থাকবো আপনারাও তেমনি থাকবেন, এদেশের মাটি আপনাদের আমাদের সকলের।
আপনারা নিজেদেরকে কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পশে আছি এবং থাকবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম শিকদার, শিক্ষক ও সমাজ কর্মী শংকর কুমার লস্কর।

এমপি মাশরাফি বিন মূর্তজা এলাকাবাসীর উদ্দেশ্য আরও বলেন, ঘটনা ঘটার পূর্বেই সমাধান চাই। আমরা অশান্তি চাই না। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা তাতক্ষনিক ভাবে সমাধান করতে হবে। প্রশাসন দিয়ে সব ঘটনার সমাধান সম্ভব নয়। নিজেদেরকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

তিনি পরিবারের উদ্দেশ্যে বলেন, নিহত সুফলের তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমরা বহন করবো।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ১৭ আগষ্ট সন্ধ্যায় একদল দুর্বৃত্তদের হাতুড়ি ও লাঠির আঘাতে সুফল বিশ্বাস নিহত হয়। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের স্ত্রী সোনা রানী বিশ্বাস চারজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ ঘটনার মূল হোতাদের এখনো আটক করতে পারে নাই।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপির গণমিছিলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা
Next Article শেখ হাসিনা ও পুতুলের সঙ্গে সেলফি তুললেন বাইডেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 12 minutes ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 14 minutes ago
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 19 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?