By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে বৃদ্ধাকে মারপিট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে বৃদ্ধাকে মারপিট
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে বৃদ্ধাকে মারপিট

Last updated: 2024/06/04 at 11:39 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম ফের অশান্ত হয়ে পড়েছে। পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বিবাদমান দুটি পক্ষ একে অপরের মুখোমুখি হয়ে পড়েছে। চলছে দেশীয় অস্ত্রের মোহড়া।

এর জের ধরে রবিবার (২জুন) বিকেলে প্রতিপক্ষের হাতে আশি বছর বয়সী বৃদ্ধা রিবা বেগম মারপিটের শিকার হয়েছেন। এ সময় দূর্বৃত্তরা একটি বাড়ি কুপিয়ে ভাংচুর করে। এ সময় দূর্বৃত্তরা ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুরসহ ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা ও প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই বৃদ্ধা মহিলা।

ভুক্তভোগী বৃদ্ধা রিবা বেগম আরও বলেন, ‘বিগত ২০১৩ সালে আমার ছেলে মনিরুলকে স্হানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ওই খুনের ঘটনায় লোহাগড়া থানায় একটি হত্যা মামলা হয়। মামলা দায়েরের পর থেকেই হত্যাকারীরা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। কিন্তু আমরা মামলা তুলে না নেওয়ার কারণে সাবেক মেম্বর কামরুলের নেতৃত্বে ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে বেধড়ক মারপিট করে এবং বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ ও লুটপাট করে। শুধু তাই নয়,
সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যে, মামলা না তুলে নিলে তোর ছেলেকে খুন করবো। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

এদিকে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে দুটি পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীর আশঙ্কা।

এ বিষয়ে লোহাগড়া থানার লক্ষ্মীপাশা ইউনিয়নের বিট অফিসার এএসআই আকিজ জানান, ওই গ্রামের সার্বিক পরিস্হিতি পুলিশের
নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর নাভারণে ট্রাকের চাপায় দুই মুসল্লি নিহত
Next Article ভারতে ভোট গণনা চলছে, বিজেপি এগিয়ে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?