By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Last updated: 2025/02/08 at 4:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় পঙ্গু হাসপাতাল, যশোরের সৌজন্যে এবং হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের তিন শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অর্থোপ্যাডিক সার্জন ও পঙ্গু হাসপাতাল যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: এ এইচ এম আব্দুর রউফ এর পরিচালনায় ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডা: পার্থ প্রতিম চক্রবর্তী, যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোস্তফা মুনতাসির মামুন, ডা: প্রদীপ চন্দ্র সূত্রধর, ডা: শান্তনু চক্রবর্তী, ডা: মো. মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগী দেখেন এবং চিকিৎসাপত্র দেন।
দিনব্যাপী আয়োজিত অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আগত মল্লিকপুর গ্রামের অশীতিপর বৃদ্ধা নূরজাহান বেগম (৭১), লোহাগড়ার নাসরিন জামান (৩০), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুরাদ হাসান (৪৭) বলেন, ‘এ ধরনের আয়োজনে এলাকাবাসী উপকৃত হয়েছেন এবং আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন এ ধরনের আয়োজন করতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। ডা. আব্দুর রউফ স্যার অর্থোপেডিক্স চিকিৎসায় বাংলাদেশের অন্যতম। এধরণের সেবা মুলক কাজ আগামিতেও অব্যহত থাকবে।লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র -ছাত্রীরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছে এজন্য তাদেরকে আমার এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।
অধ্যাপক ডা. আব্দুর রউফ বলেন, আমি নড়াইলে চাকরি করেছি। নড়াইলের অনেক রুগী আমার হাসপাতালে চিকিৎসা নিতে যায়। আমার নিজের কাছে মনে হলো নড়াইলবাসীকে আমারও কিছু দেওয়ার প্রয়োজন আছে সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি নড়াইলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিতে এসেছি। প্রতি মাসে একবার না হলেও বছরে একবার নড়াইলে এসে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সমালোচনা করব কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী
Next Article ঝিনাইদহ -৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের লবিং গ্রুপিং তুংগে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?