By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় বালুর চাতাল ভেঙে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, দুর্দশা চরমে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় বালুর চাতাল ভেঙে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, দুর্দশা চরমে
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় বালুর চাতাল ভেঙে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, দুর্দশা চরমে

Last updated: 2024/01/02 at 5:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগডা পৌরসভার জয়পুর গ্রামে বালুর চাতাল ভেঙে কাঁদা-পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০টি সংখ্যালঘু পরিবার। সোমবার (১ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান জয়পুর-নলদী আঞ্চলিক সড়কের পাশে জয়পুর গ্রামে বালি উত্তোলনের জন্য একটি চাতাল নির্মাণ করে প্রায় এক মাস যাবত বালু উত্তোলন করে আসছে। বালির চাতালের চারপাশ জুড়ে রয়েছে প্রায় ১০০ সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি । শুরু থেকেই চাতালের পাড়ের অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী বিষয়টি মেয়রকে অবহিত করেন।
মেয়র মশিয়ুর রহমান এলাকাবাসীর কথায় সাড়া না দিয়ে ধুমছে বালু উত্তোলন করে আসছিলেন। কিন্তু বিধি বাম ! কাঁদা-বালি মিশ্রিত পানির চাপে সোমবার বিকালের দিকে চাতালের পাড় ভেঙে বসতবাড়ির ভেতরে বালু-পানি ঢুকে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের ১০টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে তীব্র শীতের মধ্যে হঠাৎ করে বালির চাতালের পাড় ভেঙ্গে বসতবাড়িতে কাঁদা-পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পরিবার পরিজন নিয়ে চরম দুর্দশায় পড়েছেন।

এ বিষয়ে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান মুঠোফোনে জানান, ‘ সমস্ত নিয়ম-কানুন মেনে বালু উত্তোলন করার চাতাল বানিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমনটি কিভাবে হল বুঝতে পারছি না। চাতালে কর্মরত যারা আছে, তাদের সাথে কথা বলে বিষয়টির সুরাহা করা হবে।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফরিন জাহান বলেন, ‘ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে নারী চোরচক্রের আরও দুই সদস্য আটক
Next Article খোকসায় নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 20 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?