
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া বিএনপির উদ্যোগে ১৭ জুলাই খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। রোববার সকালে বড়দিয়া, দিঘলিয়া, লাহুড়িয়া কালিগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবদলের সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, এ টি এম শফিকুল ইসলাম সবুজ, এনামুল কবির চন্দন, ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসান, খিজির আহমেদ, মিজানুর রহমান, আহাদুজ্জামান (বাটু), সফিক তারিক, মোল্যা তানভীর রহমান, শাহীন মাহমুদ, মুন্সি মফিজুর রহমান, ইমরুল সিকদার, নজরুল ফকির ইসলাম, ইব্রাহিম মোল্যা, মিল্টন জমাদ্দার, ওহাব মোল্যা, মশিয়ার রহমান টুকু, মোঃ ফিরোজ, হাসিবুল ইসলাম বাচ্চু, ফরহাদ ইসলাম আহ্বায়ক, নাঈম ইসলাম শাওন, সাফায়েত মুন্সি, লিয়াকত হোসেন লিপু, ইমরুল মোল্লা, সরদার উকিল আলী, ইমরুল কায়েসসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।