
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া বিএনপির উদ্যোগে ১৭ জুলাই খুলনায় তারুণ্য সমাবেশকে সফল করার লক্ষ্য প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানির সঞ্চালনায় প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম এ রহিম শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন া সবুজ সরদার, সোহেল রানা লাক্সমী, সাইফুল্লাহ আল মামুন, এস কে মিন্টু, সোহেল রানা, মোস্তাহিদুর রহমান আমীন, গিয়াস উদ্দীন জুয়েল, রিয়াজুল ইসলাম মুন্না, মোঃ ইব্রাহিম মোল্লা, কাজী শাহনেওয়াজ রোমান প্রমুখ। প্রধান অতিথি মেহেদি হাসান। তারুণ্য সমাবেশকে সফল করার জন্য সকল নেতৃবৃন্দকে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা রাখার আহবান জানান।