By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় বিনামুল্যে বোরো ধানের বীজ বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় বিনামুল্যে বোরো ধানের বীজ বিতরণ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় বিনামুল্যে বোরো ধানের বীজ বিতরণ

Last updated: 2024/11/26 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার ৫ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনউজ্জামানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিবিড় কুমার সাহা।

এসময় লোহাগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রবীর কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন, সাংবাদিকসহ উপকারভোগী
কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রোকনউজ্জামান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এক বিঘা জমির জন্য ২ কেজি বোরো ধানের হাইব্রীড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শীতকালীন শাক-সবজি চাষের লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার সরবরাহ ও নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্ধোধন করা হয়েছে। মোট ৪৭০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অন্যের ওপর নির্ভরশীল হতে চান না প্রতিবন্ধি হাবিবুর
Next Article চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 21 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 22 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?