
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৯৭ (ল,আ,বি ‘৯৭) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের কর্মকর্তা বিশিষ্ট শিক্ষানুরাগী ল,আ,বি ৯৭ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটির সদস্য মোঃ মাহফুজুর রহমানের নিজস্ব বাসভবনে আয়োজিত আলোচনা সভায় ল,আ,বি ব্যাচ ৯৭ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ শফিকুর রহমান রোমেল, মোঃ কিসলুর রহমান মুরাদ ও মোস্তাফিজুর রহমান। প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শুরু হওয়া আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোকপাত করা হয়। বিদ্যালয়ের উন্নয়নে ব্যাচ ৯৭’র পক্ষ হতে সহযোগিতা বাড়ানো, এলাকার সামাজিক কর্মকান্ডে ইতিবাচক পদক্ষেপ নেওয়া, ব্যাচের সকল সদস্যদের যোগাযোগ বৃদ্ধি করে পরস্পরের সাথে একতাবদ্ধ হয়ে থাকা। ঈদ-উল-আযহা উদযাপন, ঈদ পরবর্তী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাসহ অনান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার মাহবুবুর রহমান, টেলিফোন শিল্প সংস্থার এজিএম মুরাদ বিশ্বাস, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, শরিফুল ইসলাম, লক্ষ্মীপাশা গার্লস স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন, ব্যবসায়ী মৃত্যুঞ্জয় কুমার রায়, গৌরাঙ্গ পাল, সাংবাদিক জাহিদুল হক রনিসহ ব্যাচ ৯৭’র সকল সদস্য ও বন্ধুরা।