লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : দৈনিক যুগান্তর পত্রিকার লোহাগড়া প্রতিনিধি বিপ্লব রহমানের বড় ভাই গোপিনাথপুর নিবাসী মরহুম কামরুজ্জামান বাবু মোল্লার (বাবু ডিলার) পুত্র লোহাগড়া বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ওবায়দুর রহমান(৫০) মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন।) তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত শনিবার রাত ৯ টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার সকাল ১১ টায় লক্ষীপাশা আলমারকাজুল মসজিদ চত্বরে জানাজার নামাজ শেষে লক্ষীপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত