লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রমের শাহ মো: শাহজালাল (আতর) এর ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের মেধাবী সাবেক শিক্ষার্থী শাহ একলিমুর রেজা আরাফাত (৩৩) গত বুধবার রাত ১১টায় কুমিল্লার বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজার নামাজ শেষে লক্ষীপাশা আলমারকাজুল মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত