By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়া পৌরসভার কার্য সহকারী বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়া পৌরসভার কার্য সহকারী বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়া পৌরসভার কার্য সহকারী বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

Last updated: 2024/04/28 at 5:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভা অফিসের কার্য সহকারী মোঃ কবির হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কবির হোসেন পৌরসভার কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ২০০৩ সালে লোহাগড়া পৌরসভায় ৮০ হাজার টাকা ঘুষের বিনিময় চাকুরী নেন। সেই থেকে ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে অফিস কার্যসহকারি কবির হোসেন। ১৮ বছর ধরে একই স্থানে চাকরি করায় স্থানীয় জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই কার্যসহকারি কবির হয়ে উঠেছে পৌরসভার ইন্জিনিয়ার। বিভিন্ন স্থানে কবির নিজেকে ইন্জিনিয়ার বলে পরিচয় দিয়ে আর্থিক ফায়দা লুটে নেন। গ্রাহকরা বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির নকসা জমা দিলে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে অহরহ।

ভুক্তভোগী এক প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, কবির নিজেকে পৌরসভার ইন্জিনিয়ার দাবি করেনএবং আমার উপর ক্ষোভের সুরে বলেন, আপনারা কেন অন্য জায়গায় যান। আমি ইঞ্জিনিয়ার আমার কাছে চলে আসবেন সরাসরি। আমি আপনাদের নকশা সহ সবকিছু করে দিব। এরপর আমি অন্য মাধ্যমে কবিরকে টাকা দিয়ে ম্যানেজ করে পরবর্তীতে বাড়ির নকশা পাস করি। অপর এক ভুক্তভোগী লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের রিফাত বলেন, আমি আমার বাড়ির নকশা তৈরির জন্য পৌরসভায় যায়। পৌরসভার কার্যসহকারি কবির হোসেন নিজেকে পৌর ইঞ্জিনিয়ার দাবি করে বলেন কাগজপত্র দিয়ে যান আমি নকশা পাস করিয়ে দিবো।

নাম প্রকাশে আনিচ্ছুক আরো একজন ভুক্তভোগী বলেন, পৌরসভার মধ্যে একটি রাস্তার জন্য কবির হোসেনকে বিভিন্ন মেয়াদে ৪৭ হাজার টাকা দেয়ার পরেও আমার কাজটি করে দেননি এবং দীর্ঘদিন ঘুরিয়েছেন। পরবর্তীতে আমি পৌর মেয়র সহ সাংবাদিকদের বিষয়টি অবহিত করি। এরপর বিষয়টি জানাজানি হলে পরবর্তীতে কবির আমার কাজটি করে দেন।

এ ঘটনায় রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যম কর্মীরা পৌরসভা কার্যালয়ে গিয়ে ইঞ্জিনিয়ারের চেয়ারে কবিরকে বসা দেখে তার পদবী জানতে চাইলে তিনি বলেন, আমি অফিসের কার্য সহকারি পদে রয়েছি। এ সময় সাংবাদিকরা তাকে ইঞ্জিনিয়ারের চেয়ারে বসা দেখে জিজ্ঞেস করলে তিনি বলেন এ বিষয়ে আমি কোন কথা বলতে পারবোনা আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তিনি আরো বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা না বলে আমি সাংবাদিকদের সামনে কোন কথা বলতে পারবো না সাফ জানিয়ে কোন কর্তৃপক্ষের স্বাক্ষর বিহীন একটি লিখিত কাগজ দেখান। এরপর তিনি দ্রুত অফিস ত্যাগ করেন। ইতি পূর্বে ওই বেপরোয়া কার্য সহকারী কবির হোসেন পৌর ইঞ্জিনিয়ার রতন কুমারকে মারধরও করেছিল যা সাংবাদিকদের দৃষ্টিগোচরে রয়েছে।

এ ঘটনায় গত ২০ মার্চ ২০২৪ ইং তারিখে পৌর মেয়র অফিস কার্য সহকারি কবিরকে শোকজ করেন। পরবর্তীতে মাপ চেয়ে ঘটনাটি মীমাংসা করে ফেলা হয়।
এ ঘটনাই লোহাগড়া পৌরসভার ইঞ্জিনিয়ার রতন কুমার রায়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি বর্তমানে ঢাকায় ট্রেনিংয়ে রয়েছি এ বিষয়ে এখন কিছু বলতে পারব না।

এ বিষয়ে লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আপনারা লিখিত দেন আমি বিষয়টি তদন্ত করে দেখব।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাঘারপাড়ায় ভিজিএফ উপকারভোগীদের মানববন্ধনে হামলা, আটক ২
Next Article কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?