By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শংকরপুরে জমিতে ১৪৪ ধারা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > শংকরপুরে জমিতে ১৪৪ ধারা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ
যশোর

শংকরপুরে জমিতে ১৪৪ ধারা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ

Last updated: 2023/03/21 at 4:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : আদালতের নির্দেশ অমান্য করে যশোর শহরের শংকরপুর এলাকার একটি বিবাদমান জমিতে১৪৪ ধারা জারি করলেও মানছেন না সিরাজুল ইসলাম। তিনি আদালতের আদেশ অমান্য করে জমিতে স্থাপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।
অভিযোগে জানা গেছে, যশোর শহরের শংকরপুর মৌজার আরএস ২৫২৪ দাগের ২০ শতক জমির মধ্যে ২.৫০ শতক জমি ওয়ারেশ সূত্রে মালিক ঘোপ নওয়াপাড়া রোডের ফজলুল করিম পাটোয়ারির মেয়ে নুরুন্নাহার সীমা। তিনি দীর্ঘ দিন ধরে এ জমি ভোগদখল করে আসছেন। গত ১৯ ফেব্রুয়ারি সীমা সংবাদ পান শংকরপুরের মৃত ছাত্তার মিয়ার ছেলে সিরাজুল ইসলাম লোকজন নিয়ে জমি দখলের জন্য নির্মাণ সামগ্রী এনে রেখেছেন। ঘটনাস্থলে গেলে তিনি সীমা ও তার লোকজনদের খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে সীমা নির্বাহী আদালতে মামলা করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে কোতয়ালি থানার ওসিকে বিবাদমান জমিতে ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজার রাখার আদেশ দেন। আদালতের আদেশে থানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে যেয়ে উভয় পক্ষকে নোটিশ দিয়ে ১৪৪ ধারা জারি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ বা যশোর থানা পুলিশের নির্দেশ অমান্য করে ১৪৪ ধারার নোটিশকে অসম্মান করে জমিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিরাজুল ইসলাম গং।
বিবাদী সিরাজুল ইসলাম আদালতের নোটিশ প্রাপ্তির পরও আদালতের আদেশ অমান্য করে জমিতে স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এ পরিস্থিতিতে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির আশংকায় ভুগছেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার নোটিশ জারিকৃত তদন্ত অফিসার এসআই শরীফ আল মামুন জানাইছেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধু কনসার্টে শরণখোলা মাতিয়ে গেলেন কন্ঠ শিল্পী লায়লা
Next Article ফকিরহাটে এসবিসিসি সংক্রান্ত সচেতনামূলক কর্মশালা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকসর্বশেষ খবর

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ

By Nayon Islam 34 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

By Nayon Islam 37 minutes ago
জাতীয়সর্বশেষ খবর

বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

By Nayon Islam 38 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
যশোর

যশোরে বাসের ধাক্কায় তরুণী নিহত

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
যশোর

কেশবপুরে জনতা ব্যাংক ভবনে আগুন

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?