By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন চান পিটার হাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন চান পিটার হাস
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শক্তিশালী শ্রম আইন বাস্তবায়ন চান পিটার হাস

Last updated: 2023/12/08 at 2:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে শক্তিশালী শ্রম আইন ও এর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস। আর এর বিস্তারিত রূপরেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সদ্য ঘোষিত শ্রম স্মারকে উল্লেখ আছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ‘বাংলাদেশ তুলা দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত কটন এক্সপো উদ্বোধনের সময় এসব কথা বলেন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশে পরিচালিত মার্কিন কোম্পানিগুলোর জন্য একটি স্থিতিশীল ও প্রত্যাশিত পরিচালনার পরিবেশের জন্য শক্তিশালী শ্রম আইন ও তাদের বাস্তবায়ন অত্যাবশ্যক। তৈরি পোশাক খাতের জন্য সাম্প্রতিক ন্যূনতম মজুরি পর্যালোচনা একটি বস্তুনিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণ ভিত্তিক জাতীয় মজুরি নীতির সুস্পষ্ট প্রয়োজনীয়তা প্রদর্শন করেছে, যা গার্মেন্টস শ্রমিকদের মুখোমুখি গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য বিষয়ক মিনিস্টার সেলিম রেজার লেখা একটি চিঠি ২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়, বিশ্বব্যাপী শ্রমিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যে স্মারকটি ঘোষণা করেছেন, বাংলাদেশ তার লক্ষ্যবস্তু হতে পারে এবং শ্রমিক অধিকার লঙ্ঘিত হলে এই নীতি ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের ওপর আরোপের সুযোগ রয়েছে।

তবে শ্রম পরিস্থিতি ও কর্মপরিবেশ উন্নত করায় বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে সম্প্রতি মন্তব্য করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

এসব প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন গ্লোবাল শ্রম কৌশল (লেবার স্ট্র্যাটেজি) তার সরকারের সব মন্ত্রণালয়সহ, শ্রম সংস্থা, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ এবং বেসরকারিখাতের সঙ্গে এক মেলবন্ধন তৈরি করে। যা আগামীতে শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও সম্মিলিত দরকষাকষির অধিকারের প্রচার ও সুরক্ষা করবে।

পিটার হাস আরো বলেন, বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মে এগিয়ে নিতে দেশি-বিদেশি বেসরকারি খাত ও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী যুক্তরাষ্ট্র।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিলো হেফাজতে ইসলাম
Next Article সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?