By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শঙ্কায় ৫ মাঝি: খুলনায় নৌকার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মতাদর্শী ৯ স্বতন্ত্র প্রার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > শঙ্কায় ৫ মাঝি: খুলনায় নৌকার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মতাদর্শী ৯ স্বতন্ত্র প্রার্থী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

শঙ্কায় ৫ মাঝি: খুলনায় নৌকার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মতাদর্শী ৯ স্বতন্ত্র প্রার্থী

Last updated: 2023/12/02 at 5:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ : খুলনার ৬টি আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৬ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন একই মতাদর্শী ৯ জনসহ ১৫ স্বতন্ত্র প্রার্থী।  মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৩০ নভেম্বর তারাও নৌকার মাঝিদের মতই সাজ-সাজ রবে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত প্রার্থীদের মধ্যে অনেকেই আশাবাদী এবারের নির্বাচনে বিজয় ছিনিয়ে নিবেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বদম্ভে যারা মনোনয়নপত্র জমা দিলেন তাদের মধ্যে রয়েছেন, খুলনা-১ আসন (বটিয়াঘাটা-দাকোপ) থেকে ড. প্রশান্ত কুমার রায়। তার বাড়ি বটিয়াঘাটা উপজেলার গুপ্তমারী গ্রামে। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পরিচাক ছিলেন। তিনি আওয়ামী লীগ মতাদর্শী। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবেদ আলী শেখ তিনি আওয়ামীলীগ মতাদর্শী। তিনি খুলনা সদরে নিরালা এলাকায় বসবাস করেন। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দাকোপ উপজেলার রামনগর এলাকার সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।

খুলনা-২ (খুলনা মেট্রোপলিটন সদর এলাকা, সোনাডাঙ্গা থানা-হরিণটা ও লবণচরা থানা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো: সাঈদুর রহমান। তার বাড়ি খুলনা সদরে মিউনিসিপাল ট্যাংক রোডে। তবে তাকে নিয়ে এ আসনে নৌকার প্রার্থী সমর্থকদের মাঝে কোন শঙ্কা নেই। এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সাবেক সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল।

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, খালিশপুরের গোয়ালপাড়া এলাকার কাইজার আহমেদ ও ঢাকার খিলগাও এলাকার ফাতেমা জামান সাথী। তারা আওয়ামী লীগ মতাদর্শী। এ আসনে নৌকার প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তার বাড়ি খুলনা সদরের বানরগাতী এলাকায়।

খুলনা-৪ আসন (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সর্বোচ্চ ৬ জন। তাদের মধ্যে আছেন,  বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি মোর্তজা রশিদী দারা স্পেন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: রেজভী আলম, আওয়ামীলীগ মতদর্শী এম, ডি এহসানুল হক, আওয়ামীলীগ মতদর্শ মো: জুয়েল রানা, মো: আতিকুর রহমান তিনি কোন দলের মতাদর্শী নেই ও আওয়ামীলীগ মতাদর্শী এইচ এম রওশন জামির। এ আসন নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতায় আছেন,  খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আকরাম হোসেন। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় থাকছেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়াামী লীগের সদস্য সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দ।

খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) আসনে স্বাতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এস এম রাজু তিনি কোন দলীয় পদে নেই, গাজী মোস্তফা কামাল তিনিও কোন দলীয় পদে নেই ও জি এম মাহাবুবুল আলম তারও কোন দলীয়পদ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দরপতন
Next Article রংপুর-১ আসনে মনোনয়ন ফিরে পেলেন রাঙ্গা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 51 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 51 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?