By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শনিবার ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শনিবার ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শনিবার ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

Last updated: 2023/11/03 at 5:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শনিবার (৪ নভেম্বর) প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংস্থাটি বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই অনুমতি দেওয়া হয়।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান জানান, শিক্ষা মন্ত্রণালয় ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে প্রকাশের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয় সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন শিগগিরই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, সর্বশেষ নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা চলছে। কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এজন্য জটিলতা হয়, যা নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এছাড়া, কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করেছেন।

তবে কতটি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি দেওয়া হবে জানতে চাইলে এনটিআরসিএ সচিব এনামুল কাদের খান বলেন, এ ধরনের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা জানানো হয় না, শুধু পরীক্ষার গ্রহণ ও প্রার্থী বাছাই করা হয়। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই-বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

বর্তমানে ১৭তম নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। এর আগে, গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় লড়াই থামানোর আহ্বান জানাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
Next Article যশোরে বাস পোড়ানোর ঘটনায় ৩৫ জনের নামে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?