By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শপথের পর যা বললেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শপথের পর যা বললেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শপথের পর যা বললেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

Last updated: 2024/01/11 at 11:44 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে, ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে একটি আসনের ফল প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আর বুধবার শপথ নিলেন ২৯৮ নবনির্বাচিতরা। শপথ নেওয়ার পর প্রাথমিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

নবীন এবং প্রবীনের সমন্বয়ে কেবিনেট গঠন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নবীন-প্রবীনের সমন্বয় থাকবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন না, সংসদ যখন চলবে, কোনটা নরম কোনটা শক্ত, সেটা তখন বোঝা যাবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সংসদের নেতা নির্বাচিত করা হয়েছে, উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে, স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীকে আমাদের সহকর্মীরা আবারও সমর্থন করেছে।

এদিকে বিরোধীদলের বিষয়ে কথা বলেছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর পার্লামেন্টে যে নিয়মগুলো অনুসরণ করা হয়, তারই আলোকে সংসেদর বিরোধীদল ঠিক করা হবে। আর কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বিরোধীদল হিসেবে কোনো প্রস্তাব পাইনি। জাতীয় পার্টির সঙ্গে জোট করার কোনো আলোচনাও হয়নি। এ কে আজাদ বলেছেন, আমরা যারা স্বতন্ত্রপ্রার্থী ছিলাম, আমরা একজন আরেকজনের সঙ্গে পরিচিত হয়েছি। আমরা এখনও কোনো সিদ্ধান্তে আসিনি। যেহেতু আমরা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে আছি, ইচ্ছে করলেই তো আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে তারপর আমরা যেকোনো সিদ্ধান্ত নেব।

রাশেদ খান মেমন বলেন, এখন আমাদের কাজ হবে কার্যকরভাবে এই সংসদকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সামনে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়নের যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোকে সামনে নিয়ে যাওয়া।

ব্যারিস্টার সুমন জনতার আশা-আকাঙ্খা পূরণে ইতিবাচক কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা আশা করি, যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদের সংসদে পাঠিয়েছেন, এটা আমরা পূরণ করতে পারব। আর সাকিব আল হাসান বলেন, টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। দীর্ঘমেয়াদী কাজ করার যদি সুযোগ পাই, কাজ করার যদি সুযোগ হয় ভালোভাবে, ইনশাল্লাহ, মানুষ যেহেতু আমাকে সেই সুযোগটা দিয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আর্জেন্টিনাকে বড় শাস্তি ফিফার, অল্পেই পার পেল ব্রাজিল
Next Article মন্ত্রিসভায় নতুন মুখ ও বাদ পড়লেন যারা, পূর্ণমন্ত্রী হচ্ছেন আগের মন্ত্রিসভার তিনজন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?