By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Last updated: 2026/04/11 at 6:49 PM
জন্মভূমি ডেস্ক 49 seconds ago
Share
SHARE

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় এক চিহ্নিত মাদক কারবারির তান্ডব ও প্রাণ নাশের হুমকির মুখে অসহায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আফরোজা সুলতানা শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন| হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে| শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড় এলাকার বাসিন্দা সংবাদকর্মী মোঃ রাজিব হোসেনের স্ত্রী আফরোজা সুলতানা লিখিত বক্তব্যে বলেন, গত ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে তার বসতবাড়ীতে নিরাপত্তার ¯^ার্থে সিসি ক্যামেরা বসানোর সময় প্রতিবেশী মৃত: হাসেম তালুকদারের পুত্র ইলিয়াস তালুকদার তাদের সিসি ক্যামেরা বসাতে বাধা দেয়| এ নিয়ে বাক বিতন্ডতার এক পর্যায়ে ইলিয়াস দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ীর ভিতরে প্রবেশ করে হুমকি দিয়ে বলে তার মাদক ব্যবসা আছে সিসি ক্যামেরা বসালে তার মাদক ব্যবসার ক্ষতি হবে| তাই তিনি তাকে সিসি ক্যামেরা বসাতে নিষেধ করেন এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়| লিখিত বক্তব্যে আফরোজা সুলতানা আরো বলেন, ইলিয়াস তালুকদার এলাকার একজন কুখ্যাত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী| গত ৮ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের একটি দল ইলিয়াসকে ২৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়| এছাড়াও তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়| জীবন নাশের হুমকির ঘটনায় আফরোজা সুলতানা বাদী হয়ে ইলিয়াসের বিরুদ্ধে গত ৮ এপ্রিল শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন| ডায়রি নং – ৩৫০| আফরোজা সুলতানা নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান ও একজন সংবাদকর্মীর স্ত্রী উল্লেখ করে নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করে প্রশাসনের কাছে ওই সন্ত্রাসী ইলিয়াসকে অনতিবিল¤ে^ গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান| এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, সিসি ক্যামেরা বসানোয় বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| এবং থানায় একটি জিডি করা হয়েছে|

জন্মভূমি ডেস্ক April 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 51 seconds ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 2 days ago
বাগেরহাট

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

By Correspondent 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?