By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শরণখোলায় ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব : হাসপাতালে ওষুধ সংকট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলায় ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব : হাসপাতালে ওষুধ সংকট
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শরণখোলায় ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব : হাসপাতালে ওষুধ সংকট

Last updated: 2023/05/11 at 3:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী শরণখোলা : শরণখোলায় ডায়রিয়া ও শিশুদের নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে ঔষধের সংকটে বাজার থেকে রোগীদের ঔষধ কিনতে হচ্ছে। প্রচন্ড দাবদাহের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে বলে স্বাস্থ্য বিভাগের অভিমত।

গত কয়েকদিনের প্রচন্ড গরম ও দাবদাহের কারণে উপজেলার গ্রামাঞ্চলে মানুষজন ডায়রিয়া ও শিশুরা নিউমোনিয়া জ্বরে আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিউমোনিয়া আক্রান্ত শিশু ভর্তি হয়েছে ২০ জন। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ২০/৩০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ হাসপাতলে ভর্তি হচ্ছেন। হাসপাতালে প্রয়েজনীয় ঔষধ না থাকায় বাজার থেকে কিনতে হচ্ছে বলে জানালেন তাফালবাড়ী গ্রামের রোগী ফাতেমা বেগম, ধানসাগর গ্রামের লুৎফর খান, কদমতলা গ্রামের সুমি বেগম ও ইব্রাহিম মোল্লা।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ বলেন, প্রচন্ড গরম ও দাবদাহের কারণে বর্তমানে ডায়রিয়া নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে ২৫/৩০ জন ডায়রিয়া ও ১০/১৫জন করে নিউমোনিয়া আক্রান্ত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় ৮৯জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে ডায়রিয়া রোগী ৫জন ভর্তি হয়েছেন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় সিপ্রোসিন ও মেট্রো ইনজেকশন হাসপাতালে সরবরাহ না থাকায় তা বাজার থেকে কিনে আনার জন্য রোগীদের লিখে দেওয়া হচ্ছে বলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানিয়েছেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও ) ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ৫০ বেডের জনবল ও ঔষধ নিয়ে পরিচালনা করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি হয় প্রায় শখানেক সে অবস্থায় স্বাভাবিকভাবেই ঔষধের একটু সংকট হয়। কলেরা স্যালাইন যা রয়েছে তা দিয়ে কোন মতে রোগীদের ম্যানেজ করা হচ্ছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার বাজারে সবজির দাম তুঙ্গে: কাঁচা মরিচের ঝাজে বাজার গরম
Next Article ঘূর্ণিঝড় মোখা, মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 1 hour ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 1 hour ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?