By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শরণখোলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১২
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শরণখোলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১২

Last updated: 2024/06/05 at 7:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের শরণখোলায় নির্বাচনী সহিংসতায় আনারস ও দোয়াত কলম প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪জুন) রাত ৮টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) এস এম আশিকুর রহমান শরণখোলায় এসে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিত শান্ত করেন। আহতরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্তর সমর্থক উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান খান, কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। এদের মধ্যে গুরুতর আহত মতিয়ার রহমান খান, আসাদ কবিরাজ, ওবায়দুল আকন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে তার সমর্থক উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান খান কর্মী-সমর্থকদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পরে শরণখোলা বাজারে পথসভা করছিলেন। এসময় প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলন নিজে উপস্থিত থেকে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাচনী পথসভায় হামলা চালান। ওই হামলায় মতিয়ার রহমান খানসহ তার ছয়জন কর্মী আহত হন। অপরদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিলন বলেন, পূর্বের হামলার শিকার তার দুই কর্মীকে দেখতে সন্ধ্যার পরে শরণখোলা বাজারে যাই। সেখানে একটি সভা চলতে দেখে আমি গিয়ে কিসের সভা চলছে জানতে চাই। এসময় বিএনপির সভাপতি মতিয়ার রহমানকে দেখে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা এসে তাদের উপর হামলা চালায়। হামলায় আমার ছয়জন কর্মী সমর্থক আহত হয়েছেন। এ ব্যপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ : সিইসি
Next Article রামপালে ১২ দিন ধরে জোয়ারের পানিতে নিমজ্জিত হচ্ছে ৪ গ্রাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?