By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শরণখোলায় নিম্নমানের বীজের চারা রোপনে হতাশায় কৃষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলায় নিম্নমানের বীজের চারা রোপনে হতাশায় কৃষকরা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শরণখোলায় নিম্নমানের বীজের চারা রোপনে হতাশায় কৃষকরা

Last updated: 2024/09/29 at 4:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় নিম্নমানের বীজ ধানের চারা রোপনের মাত্র ১৫ দিনের মাথায় ফলন আসায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন কৃষকরা। এধরনের ফলনের ধান সম্পূর্ণ চিটা হয়ে যায় বলে চাষীদের এ হতাশার কারণ। ডিলাররা নিম্ন মানের বীজ বিক্রি করায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে কৃষকরা অভিযোগ করেছেন।
সরেজমিনে রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ও সোনাতলা গ্রামে গিয়ে কথা হয় ক্ষতিগ্রস্থ কৃষক জালাল তালুকদার, রুবেল তালুকদার,আলী আজিম, মোশাররফ তালুকদার, আজিজ জোমাদ্দার, ইব্রাহিম ও পিন্টু হাওলাদারের সাথে। এসময় তারা অভিযোগ করে বলেন, গত শ্রাবণ মাসের শেষের দিকে স্থানীয় তাফালবাড়ি বাজারের বীজ ব্যবসায়ী বাবুল সরদারের কাছ থেকে “বেঙ্গল সিড” নামে একটি কোম্পানির স্বর্না জাতের ধানের বীজ দিয়ে চারা তৈরী করে জমিতে রোপন করেন। কিন্তু রোপনের ১৫ দিনের মাথায় ধানের চারায় ফলন দেখা যায়। যা দেখে কৃষকরা হতাশ হয়ে পড়েন। তাদের দাবি অসময়ের ওই ধান সব চিটে হয়ে যাবে। ফলে এবছর তারা কোনো ফসল ঘরে নিতে পারবেন না। সব মিলিয়ে একেকজনের দুই-তিন বিঘাসহ ৭ কৃষকের ২০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। এবং প্রত্যেক কৃষকের এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হবে বলেও জানান তারা। এ জন্য বীজ ব্যবসায়ীর কাছে ক্ষতিপূরণ চান ক্ষতিগ্রস্থ কৃষকরা।
এ ব্যাপারে তাফালবাড়ি বাজারের বীজ ব্যবসায়ী বাবুল সরদার বলেন,তার কাছে বীজ ছিলনা। তিনি উপজেলা সদর রায়েন্দা বাজারের বীজ ব্যবসায়ী রফিক মীরের কাছ থেকে বীজ নিয়ে কৃষকদের দিয়েছেন। তবে,রায়েন্দা বাজারের কীটনাশক ও বীজ ব্যবসায়ী রফিক মীর বলেন,বাবুল সরদার তার কাছ থেকে বীজ নেননি। তিনি খুলনা থেকে এনেছেন।

শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, কৃষকদের ধান নষ্ট হওয়ার খবর কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্ট বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং বিষয়টি খোঁজ নেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হবে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
Next Article খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২০ অক্টোবর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

খুলনায় আ.লীগ কার্যালয়ে বিকেলে মাল্যদান, রাতে ভাংচুর করে অগ্নিসংযোগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
বাগেরহাট

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?