By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শরণখোলায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > শরণখোলায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

শরণখোলায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

Last updated: 2023/01/08 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি জবর দখলের অভিযোগ করেছেন হাওয়া বেগম নামের এক নারী। প্রতিপক্ষের রুহুল হওলাদারের নেতৃত্বে ১০-১২জন গিয়ে লোকজনকে মারধর করে বাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়িটি দখল করে নেয়। রবিবার (৮জানুয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার। জবর দখলের এই ঘটনাটি ঘটেছে গত ১৮ ডিসেম্বর সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামে।
হাওয়া বেগমের লিখিত অভিযোগে জানা যায়, প্রায় ৩০ বছর ধরে ভোগদলীয় সম্পত্তির মধ্য থেকে ১০ শতক জমি আক্কেল আলী হাওলাদারের ছেলে প্রতিপক্ষের রুহুল হাওলাদার দাবি করে আসছে। অথচ দাবিকৃত জমির কোনো দলির বা কাগজপত্র নেই তাদের। তার পরও বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা চালায় তারা।
হাওয়া বেগম বলেন, ঘটনার দিন (১৮ ডিসেম্বর-২০২২) আমার স্বামী নান্না মিয়া হাওলাদার বাড়িতে ছিলেন না। সেই সুযোগে প্রতিপক্ষরা বাড়িতে হামলা চালায়। ঘরে আমার মেয়ে রিমা আক্তারকে নিয়ে অবস্থান করছিলাম। এমন সময় রুহুল হাওলাদারের নেতৃত্বে তার ভাই আফান হাওলাদার ও ভাইয়ের ছেলেরা মিলে ১০-১২জন এসে আমাদের ঘরে উঠে গালাগাল করতে থাকে এবং আমার মেয়েকে সামনে পেয়ে মারধর শুরু করে। আমি প্রতিবাদ করলে আমাকেও মারতে উদ্যত হয়। একপর্যায়ে আমাদেরকে ঘর থেকে জোর করে নামিয়ে দিয়ে বাড়ি দখল করে নেয়। বর্তমানে রুহুলের ভাই আফান হাওলাদার আমাদের ঘরে বসবাস করছে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে নালিশ করেও বিচার পাইনি।
এব্যাপারে দখলকারী আফান হাওলাদার বলেন, আমাদের ঘর নান্না মিয়া ও হাওয়া বেগমের মেয়ে-জামাইকে ভাড়া দিয়েছিলাম। ঘর মেরামতের জন্য তাদেরকে ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই জমি আমাদের। আমরা কারো জমি দখল করিনি।
স্থানীয় গ্রাম পুলিশ নুরুল ইসলাম বলেন, প্রথম থেকেই জেনে আসছি এই জমি নান্না হাওলাদার ও তার স্ত্রী হাওয়া বেগমের। জমিতে ঘর তুলে তাদের মেয়ে-জামাইকে দিয়েছে। তারা ধীঘদিন ধরে বসবাস করে আসছে সেখানে। সেই ঘর এখন দখল করে রুহুল হাওলাদারের ভাই আফান হাওলাদার বসবাস শুরু করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মনির খানের নতুন গান
Next Article অভয়নগরে বাসের চাপায় নিহত ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 3 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?