
শরণখোলা আঞ্চলিক অফিসঃ গাজায় ফিলিস্তিনীদের উপর বর্বর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে শরণখোলায় বিএনপির একাংশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাহজাহান। সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি সদস্য এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, শরণখোলা উপজেলা বিএনপি সদস্য বেল্লাল হোসেন মিলন, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম লিটন, বিএনপি নেতা মোল্লা মিজানুর রহমান, আঞ্জুমান আরা আলো, মনিরুজ্জামান সেপাই, যুবদল নেতা আলামিন খান, মাসুদ হোসাইন প্রমূখ। বক্তারা বর্বর ইসরাইলের গাজায় নীরিহ নারী ও শিশুদের গণহত্যায় মুসলিম রাষ্ট্রের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন। প্রতিবাদ সভায় ব্যপক সংখ্যায় নারীদের বিক্ষোভ মিছিলসহ উপস্থিতি দেখা গেছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত