By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শরতের আকাশে যেন শুভ্রতার ফুল ঝরে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > শরতের আকাশে যেন শুভ্রতার ফুল ঝরে
Uncategorized

শরতের আকাশে যেন শুভ্রতার ফুল ঝরে

Last updated: 2020/08/29 at 5:29 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ঋতু বদলের সাথে সাথে প্রকৃতি রং বদলায়। হাজির হয় বৈচিত্র্য নিয়ে। প্রকৃতির বৈচিত্র্যের সাথে আমাদের মনেও অনেক বৈচিত্র্য আসে। সৌন্দর্যের তালিকায় শরতের আলাদা কদর রয়েছে। অন্য যে কোনো ঋতুর তুলনায় এই ঋতুর বৈশিষ্ট্য একটু ভিন্ন। সৃষ্টিশীল মানুষ নানাভাবে তুলে এনেছেন এই ঋতুকে। বারো মাস আর ছয় ঋতু- এইতো বাংলার প্রকৃতির বৈশিষ্ট্য। বাংলা মায়ের নতুন নতুন রূপ তার সন্তানদের মুগ্ধ করে। তাইতো কবি বলেছেন, “তুমি এই অপরুপ রুপে, বাহির হলে জননী” ঋতুর পালাবদলে চলছে শরৎকাল। আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘমালা ওড়ে। ছেঁড়া ছেঁড়া মেঘ ভাসতে থাকে সারাদিন। আবার কখনো মুখ গোমড়া হয়ে আসে আকাশের। শরৎ আসে মুলত মেঘ-রৌদ্রের লুকোচুরির ভেতর। কখনো ঝুম বৃষ্টি, কখনো কাঠফাটা রোদ্দুর। শরতের আকাশ কখনো ধোয়া-মোছা, পরিস্কার হয় না। সে তার নীলচে বুকে ছেঁড়া ছেঁড়া মেঘের আবরণকে ঢেকে রাখতে চায়। এক কথায় স্বচ্ছ, নির্মল এক ঋতুর নাম শরৎ। শরৎ মূলত শুভ্রতার প্রতিক, পবিত্রতার চিত্ত। শরৎ মানেই নদীর তীরের কাঁশফুল, গাছে গাছে শিউলি, বেলি, জুই, শেফালি, মালতি, টগর, হাসনাহেনা, আর ঝিলে বিলে শাপলা ফুলের সমারোহ। সাথে পাকা তালের মিষ্টি ঘ্রাণ। তাল দিয়ে তৈরী করা পিঠা, পায়েস আর ক্ষেতে ক্ষেতে আমন ধানের বেড়ে ওঠা চারা। শরতের আকাশে যেন শুভ্রতার ফুল ঝরে। শারদসম্ভার নিয়ে তাই রচিত হয়েছে অনেক কবিতা, গল্প, গান, উপন্যাস ও প্রবন্ধ। চর্যাপদের পদকর্তা থেকে শুরু করে আজকের তরুণতম কবির রচনায় শরৎকাল তার নান্দনিক ব্যঞ্জনা নিয়ে উদ্ভাসিত। বৈষ্ণব সাহিত্যে তার প্রমাণ পাওয়া যায়। ভাদ্র মাসকে নিয়ে বৈষ্ণব পদাবলীর পদটি সম্ভবত বিদ্যাপতি রচিত রাধা বিরহের সর্বশ্রেষ্ঠ পদ। মহাকবি কালিদাসও শরৎ বন্দনায় ছিলেন অগ্রবর্তী। তিনি বলেন, প্রিয়তম আমার, ওই চেয়ে দেখ, নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। কবি ঋতুসংহার কাব্যে শরৎকাল বিষয়ে লিখেছেন, ‘কাঁশ ফুলের মতন যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মুক্ত হাঁসের ডাকের মতন রমণীয় যার নূপুরের শব্দ, পাকা ধানের মতো সুন্দর যার ক্ষণি দেহলতা, অপরূপ যার আকৃতি সেই নববধূর মতো শরৎকাল আসে। প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথ ঠাকুরও শরৎ নিয়ে প্রচুর কবিতা গান রচনার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যকে সুবাসিত করেছেন। শরতের আকাশের ছেড়া ছেড়া সাদা মেঘের সাথে শৈশবের স্বপ্নরা ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায় রঙ বেরঙের ঘুড়ি। অপরূপ সৌন্দর্য্যরে কারণে শরৎকালকে বলা হয় ঋতু রাণী।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমার বন্ধু পান্না
Next Article বটিয়াঘাটা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রশাসনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?