By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়, শাহবাগমুখী জনস্রোত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়, শাহবাগমুখী জনস্রোত
জাতীয়

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়, শাহবাগমুখী জনস্রোত

Last updated: 2025/12/20 at 4:05 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এদিকে জানাজা শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। সেই আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ জনস্রোত এখন শাহবাগের দিকে রয়েছে।
জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে।
জাবের বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে হবে।
দেখা যায়, শাহবাগের একপাশের রাস্তা বন্ধ রাখা হয়েছে। অন্যপাশে ছাত্র-জনতাসহ স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা মেনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন ওসমান হাদির জন্য। শেষবারের জন্য তাকে দেখা কিংবা ছোঁয়ার জন্য।
আবদুল কালাম নামে একজন বলেন, ‘হাদি ভাই আমাকে চেনেনা। তবে তার সঙ্গে আমি একবার হাত মিলিয়েছিলাম। এটা আমার সৌভাগ্য।’
শরীফ হাসান বলেন, ‘আমরা শহীদ ওসমান শরিফ হাদির জন্য অপেক্ষা করছি। শৃঙ্খলা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক এখানে রয়েছে। শেষবার তাকে দেখতে পাব এ আশায় এখানে এসেছি।’
ওসমান হাদির দাফন ঘিরে শাহবাগের দুই পাশে পুলিশ অবস্থান করছে। যাতে ওসমান হাদির মরদেহের আসার আগে বা পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
একজন পুলিশ সদস্য বলেন, ওসমান হাদির দাফনকে ঘিরে কেউ যাতে অন্যায় সুযোগ নিতে না পারে সেজন্য আমরা প্রস্তুতি। আমরা চাই আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে।
১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়। ‎‎গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর আরও উন্নত চিকিৎসার সিঙ্গাপুরের জেনারেল হাসাপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জন্মভূমি ডেস্ক December 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইমরান খান ও স্ত্রী বুশরার ১৭ বছরের কারাদণ্ড
Next Article পাইকগাছায় ডেভিলহান্টে গ্রেফতার ৩
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?