By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি নিশ্চিত করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি নিশ্চিত করতে হবে
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি নিশ্চিত করতে হবে

Last updated: 2023/07/27 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের নানা তৎপরতা সত্ত্বেও রাজনৈতিক সংকট সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দেশের বড় দুদল আওয়ামী লীগ ও বিএনপির অনড় অবস্থান সংকটকে ক্রমেই বাড়িয়ে তুলছে। নির্বাচনের ক্ষণ যত ঘনিয়ে আসছে, শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে যাচ্ছে।

রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজপথ দখলে দুদলকে ব্যস্ত দেখা যাচ্ছে। কয়েক মাস ধরে দুদলই একই দিনে কর্মসূচি পালন করে আসছে। এতে একদিকে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, অন্যদিকে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। আজ ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। অন্যদিকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে আয়োজন করবে শান্তি সমাবেশের। জানা গেছে, এদিন দুপক্ষই বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থায় রাজপথে সহিংসতার আশঙ্কা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিরাজ করছে উত্তেজনা।

বিএনপির দাবি, সরকারের পদত্যাগে একদফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে রয়েছে তারা। তাদের বক্তব্য হচ্ছে, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই ওঠে না। এ নিয়ে সংলাপ নয়, বরং দাবি আদায়ে অলআউট প্রস্তুতি নিয়ে নেতাকর্মীরা রাজপথে আছেন। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাইয়ের কর্মসূচিকে ‘টার্নিং পয়েন্ট’ হিসাবে দেখছেন দলটির হাইকমান্ড ও নীতিনির্ধারকরা। মহাসমাবেশের পর হঠাৎ আন্দোলনের গতি-প্রকৃতি পালটে যেতে পারে বলেও মনে করছেন তারা। দেওয়া হতে পারে ঢাকাকেন্দ্রিক টানা কঠোর কর্মসূচি।

অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজপথের দখল ছাড়ছে না। বিএনপির ডাকা মহাসমাবেশকে সংসদ নির্বাচন ভণ্ডুলের পাঁয়তারা বলে মনে করছেন তারা। দলের নীতিনির্ধারকরা সে কথা মাথায় রেখেই একই দিনে তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ব্যানারে পালটা কর্মসূচি দিয়েছে। খবরে প্রকাশ, বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে সর্বাত্মক প্রস্তুতি। যদিও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে, রাজনৈতিক দল হিসাবে তারা সহাবস্থানে থেকে এদিন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে, তবে কেউ যদি সংঘাত ও অশান্তি সৃষ্টির চেষ্টায় উসকানি দেয়, তাহলে জনগণের জানমাল রক্ষায় শান্তির জন্য তারা প্রটেকশন দেবে। এ অবস্থায় রাজপথে সহিংস পরিস্থিতির আশঙ্কা করছেন নগরবাসী। অতীতে বিভিন্ন কারণে এবং ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে দেশে সহিংস রাজনৈতিক পরিবেশ সৃষ্টির নজির থাকায় এ আশঙ্কা অমূলক নয়।

গণতান্ত্রিক দেশে কর্মসূচি পালনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকেই জনগণের কথা মাথায় রেখে সহনশীলতার পরিচয় দিতে হয়। নগরজীবনের স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। বৃহস্পতিবার রাজধানীতে ক্ষমতাসীন ও বিরোধীপক্ষের সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, প্রথমত সেটা নিজ নিজ পক্ষকেই নিশ্চিত করতে হবে। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে-এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চাঁদার দাবিতে ঘের ব্যবসায়ীর আঙুল কর্তন
Next Article পিএসসি অনুমোদন: পথ খুললো সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আনসার-ভিডিপিকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

By Nayon Islam 59 seconds ago
অর্থনীতি

নতুন সরকারের সামনে যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরল সিপিডি

By Nayon Islam 4 minutes ago
বিনোদন

গা থেকে গন্ধ আসা প্রসঙ্গে যা বললেন তানজিন তিশা

By Nayon Islam 6 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আনসার-ভিডিপিকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

By Nayon Islam 59 seconds ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

খামেনির দাফন হবে জন্মস্থান মাশহাদে

By Nayon Islam 12 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

ইরানে হামলার প্রতিবাদ চীন-রাশিয়ার, দ্রুত সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান

By Nayon Islam 14 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?