By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শান্তির বাণী নিয়ে হেঁটে বাংলাদেশে চার ভারতীয় নারী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > শান্তির বাণী নিয়ে হেঁটে বাংলাদেশে চার ভারতীয় নারী
নড়াইল

শান্তির বাণী নিয়ে হেঁটে বাংলাদেশে চার ভারতীয় নারী

Last updated: 2023/03/12 at 4:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : ডা. আরজুমান্দ জায়েদি। যিনি শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবেই পরিচিত সবার কাছে। তিনজন নারীকে সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারত থেকে এসেছেন বাংলাদেশে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভারতের কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে হেঁটে যাত্রা শুরু করে শুক্রবার (১০ মার্চ) বিকেলে নড়াইলে এসে পৌঁছান। এ পদযাত্রায় ডা. আরজুমান্দ জায়েদির নেতৃত্বে তার সঙ্গে রয়েছেন লক্ষনৌর স্বেচ্ছাসেবী কাশিশ খানম, উত্তরখান্ডের আনুষ্কা ও পারমিতা ডাঙ্গওয়াল নড়াইলে প্রবেশ করেন। রাতে লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পটের গেস্ট হাউজে অবস্থান করেন তারা।

শনিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে সেখান থেকে পদযাত্রা শুরু করেছেন ওই চার নারী। আগামী ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে স্থানীয় সুধী সমাবেশের মাধ্যমে এ যাত্রা শেষ হবে বলে জানান তারা।

ভারতীয় এ দলটির সঙ্গে নোয়াখালীর গান্ধী আশ্রমের সুজন নবী নামে এক সহযোগী প্রতিনিধি পদযাত্রা সফল করতে নির্দেশক হিসেবে কাজ করছেন।

জানা যায়, ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) সহযোগিতায় ‘গান্ধী অ্যান্ড ওয়াক ২০২৩’ শীর্ষক এ পদযাত্রা শুরু হয় কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে। গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই এ পদযাত্রা।

ফরিদপুর-ভাঙ্গা-মাওয়া হয়ে নারায়ণগঞ্জের পানামা সিটিতে পৌঁছবেন আগামী ১৪ মার্চ।

দলনেতা ডা. আরজুমান্দ জায়েদি বলেন, মহাত্মা গান্ধীর শান্তি ও অহিংসার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পদযাত্রা শুরু করেছি। বাংলাদেশের সঙ্গে ভারতের শিল্প, সংস্কৃতি, জীবনযাত্রার অনেক মিল আছে। এছাড়া গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আমরা প্রথমে বাংলাদেশকে বেছে নিয়েছি। পরবর্তীতে সীমান্তবর্তী দেশ নেপাল, ভুটানে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, সারা বিশ্বে প্রায় চল্লিশ হাজার যুব স্বেচ্ছাসেবী আমার সঙ্গে যুক্ত আছেন। তাদের সঙ্গে নিয়ে ধাপে ধাপে সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে সুন্দর পৃথিবী গড়তে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি আগামী নির্বাচনে একটি আসনও পাবে না: শিখর
Next Article শ্বশুর বাড়ি এসে ট্রেনে কাটা পড়ে নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে আমন সংগ্রহে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 2 days ago
নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 days ago
নড়াইল

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

By Correspondent 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?