By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শাপলা পাচ্ছে না এনসিপি, গণবিজ্ঞপ্তি হবে অন্য প্রতীকে: ইসি সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শাপলা পাচ্ছে না এনসিপি, গণবিজ্ঞপ্তি হবে অন্য প্রতীকে: ইসি সচিব
জাতীয়

শাপলা পাচ্ছে না এনসিপি, গণবিজ্ঞপ্তি হবে অন্য প্রতীকে: ইসি সচিব

Last updated: 2025/10/27 at 3:40 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন স্ববিবেচনায় এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
আজ সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সময় এক প্রশ্নের জবাবে এসব তথ্য দেন ইসি সচিব।
প্রতীক চূড়ান্ত হলে জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন সনদ দেবে নির্বাচন কমিশন। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে এখনো অনড় এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে তরুণদের নিয়ে গড়া নতুন দল এনসিপি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি।
শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দেয় কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে সময়ও বেঁধে দিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।
তবে এনসিপি বলছে তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের অন্য কোনোটিই নেবে না তারা।
গত রোববার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা-উপজেলা সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি নির্বাচনি প্রতীক হিসেবে কাঙ্ক্ষিত শাপলা না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে।
সারজিস আলম বলেছেন, ‘শাপলা প্রতীকের জন্য যদি এনসিপিকে রাজপথের কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের আন্দোলনেও যাবে। নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন নিজের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ এখনো পর্যন্ত কথা ও কাজের মাধ্যমে দিতে পারছে না।’
তার বক্তব্যের একদিন পর ইসি সচিব আখতার আহমেদ জানান, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় এনসিপিকে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
তিনি আরও বলেন, কমিশন এরই মধ্যে তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনও কমিশন আগের অবস্থাই আছে।
আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।
এ সময় মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে জানান তিনি। চূড়ান্ত তালিকা প্রকাশ করে আখতার আহমেদ বলেন, ‘‎মোট ভোটকেন্দ্র- ৪২ হাজার ৭৬১টি। এতে মোট ভোট কক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। আর মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
‎নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসি সচিব।

জন্মভূমি ডেস্ক October 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিনামূল্যে সার ও শীতকালিন বিভিন্ন সবজি বীজ পেলেন ৫৩০ কৃষক
Next Article হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত পাঠানো হলো ৫০ তরুণকে
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?