By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময়
সাতক্ষীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময়

Last updated: 2025/09/27 at 3:59 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একটি সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধই আমাদের শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সার্বিক খোঁজখবর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে কেন পাহারা দিতে হবে? বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে এবং শতভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সময়ে পাশে দাঁড়িয়ে জামায়াত তার প্রমাণ রেখেছে।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য ডা. আফতাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলার সভাপতি আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আয়ুব আলী, মাগুরার সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী এবং সাংবাদিক আলতাপ হোসেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অজিৎ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা অমল ঘোষ, মেম্বার শংকর কুমার দাশ, শিক্ষক পঞ্চানন কুমার ঘোষ, অমল কুমার মল্লিক, হারান কুমার পাল, বিষ্ণু সাধু, মেম্বার মহাদেব ঘোষ, উত্তম কুমার ঘোষ, কৃষ্ণ পদ ঘোষ, ইউপি তপন কুমার ঘোষ, শিবপদ সরকার, আশুতোষ ঘোষ, সরোজিৎ সরকার ও শিক্ষক পরেশ চন্দ্র দত্ত।
সভায় তালা উপজেলার প্রায় সব পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, জামায়াতের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে খোঁজখবর নেওয়া এবং সম্প্রীতি সভার আয়োজন করায় আমরা আনন্দিত। এটি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

জন্মভূমি ডেস্ক September 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় হাব এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Next Article বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?