By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ
যশোর

শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ

Last updated: 2025/09/20 at 3:22 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যশোরের শার্শায় বিএনপি নেতা আনোয়ার হোসেনের ওরফে আইনালের বিরুদ্ধে জোরপূর্বক পেট্রোল পাম্প দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকায় গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী তনিমা তাসনুমা বাদী হয়ে শনিবার বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২-১৩ জনের বিরুদ্ধে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও তার ভাই জামাল হোসেন, বেনাপোল পোর্ট থানার ভবেবেড় গ্রামের মফিজ উদ্দীনের ছেলে ইব্রাহীম হোসেন, বাগআঁচড়া গ্রামের পিতা অজ্ঞাত মাসুদ ও সোহাগ হোসেনসহ ১২-১৩ জন। অভিযোগ সূত্রে জানা গেছে- আমার বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজাস্থ ২৮৬৫নং খতিয়ানের ৩৩৭৪ নং হাল দাগের ১৭ শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিংস স্টেশন নামে একটি পেট্রোল পাম্প স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আমার বাবা ২০২২ সালে মারা যান। এরপর ২০২৩ সাল থেকে বিবাদীরা আমার বাবার জমি জাল জালিয়াতি করে ভূয়া দলিল দেখিয়ে পেট্রোল পাম্প অনেকবার দখল করার চেষ্টা করেছে। সেসময় আমরা বিবাদীদের বিরুদ্ধে মামলা করি। পরবর্তীতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিবাদীরা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইলে অবস্থিত আমাদের গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনের গেইট লাঠি-সোটা দিয়ে পিটিয়ে ভাঙ্গার চেষ্টা করে। এসময় পাম্পের ম্যানেজারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ডেকে তোলেন। এরপর তারা ভিতরে প্রবেশ করে পাম্পের চাবিসহ সকল কাগজপত্র নিয়ে যায় এবং বিবাদীরা ম্যানেজারকে পাম্প থেকে বের করে দেয়। এঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাদী তনিমা তাসনুমা। পেট্রোল পাম্পে প্রায় ৪০ লাখ টাকার তেল রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। ভুক্তভোগী তনিমা তাসনুমা জানান, বিএনপির সাবেক সাবেক এমপি ও সংস্কারপন্থি নেতা মফিকুল হাসান তৃপ্তির গ্রুপের অনুসারী বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ১২-১৩ জনের একটি দল শুক্রবার সকালে আমার পেট্রোল পাম্প দখল করে। পরে পাম্পের ম্যানেজার, নজেল ম্যান ও নাইট গার্ডকে মারধর এবং গলায় চাইনিজ কুড়াল ধরে পাম্প থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এসময় তারা সাইনবোর্ডে গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনের নাম সাদা রং দিয়ে মুছে দেয়। খবর পেয়ে আমি ৯৯৯-এ ফোন দিলে তারা বাগআঁচড়া পুলিশ ফাঁড়িকে অবহিত করে। পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ জমির কাগজপত্র নিয়ে আমাদের ফাঁড়িতে যেতে বলেন। আমি ও আমার মা ফাঁড়িতে গেলে পুলিশের সামনেই বিএনপি নেতা আনোয়ার হোসেন আমাদের অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলেন বাগআঁচড়ার মাটিতে আসলে তৃপ্তি ও মাছ কুদ্দুস তোদের পুতে রাখবে। আমার পাম্পে ৪০ লাখ টাকার তেল রয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, এ বিষয় আমার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য: আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারনাসহ শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি বেনাপোল এবং যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড পরিবর্তন করে জালিয়াতির মাধ্যে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ মে, ২০২৫) গভীর রাতে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। এ নিয়ে মঙ্গলবার (১৩ মে, ২০২৫) দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

জন্মভূমি ডেস্ক September 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ-ভাংচুর, আহত ৬
Next Article দেবহাটায় জুয়ার টাকাকে কেন্দ্র করে মারপিট ও বাড়িঘর ভাঙচুর
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

By জন্মভূমি ডেস্ক 6 days ago
যশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By জন্মভূমি ডেস্ক 7 days ago
জেলার খবরযশোর

যশোরে পৃথক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?