By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে চিঠি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে চিঠি
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে চিঠি

Last updated: 2023/12/09 at 2:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আলোচিত রাজনীতিবিদ ঝালকাটি-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) প্রার্থিতা বাতিল করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়া হয়েছে। বিএনপির পাঁচবারের সংসদ সদস্য শাহজাহান ওমর এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন।

মো. আল মামুন খান নামে এক ব্যক্তি সিইসির কাছে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছেন। যেখানে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

ব্যারিস্টার এম শাহজাহান ওমর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত, তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

চিঠিতে অভিযোগ করা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী মোহাম্মদ শাজাহান ওমর (ঝালকাঠি-১, আসন নং ১২৫) গত ৪ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে কাঠালিয়া উপজেলাধীন পাইলট স্কুল মাঠে একটি নির্বাচনী জনসভা করেন। সভায় তার অনুসারীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সমাবেশস্থলে উপস্থিত হন। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মোহাম্মদ শাজাহান ওমর আসন্ন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি। তার এই ধরনের আচরণে এলাকার সাধারণ জনগণ ভীত। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

অবশ্য এই কাণ্ডের জন্য তাকে শোকজ করা হয়েছে। পরে একদিন সিইসির সঙ্গে তিনি সাক্ষাতও করেছেন। তবে যাওয়ার সময় সাংবাদিকদের কিছু বলেননি। উল্টো জানতে চাইলে করেছেন খারাপ ব্যবহার।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক সমস্যা: দুদক চেয়ারম্যান
Next Article ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?