By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শাহপরীর দ্বীপ সীমান্তে থেমে থেমে মর্টার শেল-গোলার বিকট শব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শাহপরীর দ্বীপ সীমান্তে থেমে থেমে মর্টার শেল-গোলার বিকট শব্দ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শাহপরীর দ্বীপ সীমান্তে থেমে থেমে মর্টার শেল-গোলার বিকট শব্দ

Last updated: 2024/02/17 at 4:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক :  মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও গোলার বিকট শব্দে আতঙ্কের মধ্য আছেন কক্সবাজারে টেকনাফ শাহপরীর দ্বীপের মানুষ। তবে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদে টহল জোরদার অব্যাহত রেখেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ডের সদস্যরা।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে ভারী মর্টার শেলের শব্দ পায় স্থানীয় বাসিন্দারা। এই মর্টার শেলের আঘাতে এপারের সীমান্তের লোকজনের বাড়ি-ঘর কেপে উঠছে।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশের দক্ষিণের শেষ সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে থেমে থেমে ভারী গোলার শব্দে সীমান্ত সড়কে লোকজন জড়ো হন। অনেককে আবার মাছ শিকারে সাগরে নামতে প্রস্তুতি নিতে দেখা গেছে।

সীমান্তের নাফ নদের তীরে শাহপরীর দ্বীপ দারুশ শরীআহ্ আল ইসলামীয়াহ বড় মাদ্রাসার খতিব মাওলানা এশপাক বলেন, ফজরের নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে থেমে থেমে অনেক বড় মর্টার শেলের শব্দ শুনছি। শুক্রবার রাত ৩টার দিকে হেফজ খানার ছেলেদের মর্টার শেলের শব্দে ঘুম ভেঙে যায়। আমরা এখানে খুব ভয়ের মধ্য থাকি। কেননা, অনেক সময় মর্টার শেলের শব্দে মাদ্রাসার ভবন কেপে উঠে।

টেকনাফ শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘সকাল থেকে থেমে নাফ নদের ওপারে ‘বোমার’ মতো গোলার খুব বড় বিকট শব্দ হচ্ছে। আমরা জেলেদের কাছ থেকে জেনেছি, সীমান্তের ওপারে রাখাইনে মংডু পাতনছা, নরবনিয়া, নুরুল্লা ও হাসসুরাতাসহ সে দেশে ‘যুদ্ধ’ হচ্ছে। এর প্রভাব এপারেও এসে পরছে।’

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা সীমান্ত ঘুরে দেখছি। আজ সকালে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির খবর শুনেছি। তবে আমরা (বিজিবি) সীমান্তে টহল জোরদার অব্যাহত রেখেছি।’

শাহপরীর দ্বীপ জেটিঘাটে ইজারাদারের দায়িত্বে থাকা মো. ছিদ্দিক বলেন, গত দুই দিনের তুলনায় গোলাগুলির শব্দ একটু কম পরিমাণে শোনা যাচ্ছে। গত দুই দিনে মর্টার শেলের শব্দে সীমান্ত এলাকাগুলো কাঁপছিলো। আতঙ্কের মধ্যে এখানে ডিউটি করতেছি। যে বিকট শব্দ পাই। মাঝে মাঝে মনে হয়, এই মুহূর্তে গুলি বা মর্টার শেল এখানে এসে পড়ছে।

এদিকে গতকাল টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও সেন্টমার্টিনের বসবাসকারী খুব বিকট গোলার শব্দ শুনলেও আজ (শনিবার) সকাল থেকে তেমন একটা গোলাগুলির শব্দ পায়নি বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এবার তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
Next Article পাকিস্তানে নির্বাচন কমিশনারের পদত্যাগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?