By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শীতে বিপর্যস্ত উপকূলবাসী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শীতে বিপর্যস্ত উপকূলবাসী
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শীতে বিপর্যস্ত উপকূলবাসী

Last updated: 2024/01/14 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত মোংলাসহ সাগর ও সুন্দরবন উপকূলের বাসিন্দাদের জীবন। কয়েকদিন ধরে হঠাৎ জেঁকে বসা শীতের মধ্যে আবার বইছে উত্তরের বাতাস। এতে শীতের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। মেঘলা আকাশে ক্ষণে ক্ষণে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও তাতে কমছে না ঠান্ডা। প্রচণ্ড শীতে বেশি কষ্ট পাচ্ছেন দিনমজুর, বিভিন্ন নৌযানে কাজ করা শ্রমিক-কর্মচারী, নদীর পাড়ের বাসিন্দা ও বস্তি এলাকার লোকজন। তাই শীত নিবারণে আগুন জ্বেলে শরীর গরমের চেষ্টা করছেন শীতার্তরা।

এদিকে শীতে গরম কাপড় কেনার সামর্থ্য না থাকলেও তারা চেয়ে থাকেন ত্রাণের (কম্বল সহায়তা) দিকে। অথচ এখনও পর্যন্ত পাননি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কম্বল। এনিয়েও ক্ষুব্ধ এখানকার শীতার্তরা।

পৌর শহরের ট্রেডার্স রোডের বাসিন্দা জরিনা বেগম বলেন, শীতে খুব কষ্ট পাচ্ছি, তাই সকাল-সন্ধ্যা আগুন পোহাচ্ছি। আমি মানুষের বাড়িতে কাজ করি, শীতে কোনো কম্বলও পাইনি এখনও।

একই এলাকার সালমা বেগম বলেন, শীত ও বাতাসে বাচ্চা নিয়ে খুব কষ্ট পাচ্ছি। আগুন পোহালে একটু শীত কম লাগে, আগুনের পাশ থেকে উঠে গেলে আবার ঠান্ডায় কষ্ট বাড়ে। আমাদের মতো মানুষের খোঁজ কেউ নেয় না, শীতে আমরা কিছু পাইও না।

পৌর শহরের মামারঘাটের বোট স্টাফ বাদল ও মোশারেফ বলেন, শীতে নদীতে বোট (নৌযান) চালাতে খুব কষ্ট হয়, তারপর আবার বাতাসও হচ্ছে। কাজ রেখে নদীর পাড়ে আগুন জ্বেলে শরীর গরম করছি।

পৌর শহরের মাছ বিক্রেতা শ্যামল মন্ডল বলেন, ভোরে উঠতে হয়, পানি ও মাছ ধরতে হয়। এতে খুব কষ্ট হচ্ছে আমাদের।

উপজেলার চাঁদপাই গ্রামের আছিয়া বেগম বলেন, ঠান্ডায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় স্বামীকে হাসপাতালে ভর্তি করেছি। তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ বলেন, প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন ঠান্ডায় আক্রান্ত ৭০-৮০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। আর ভর্তি থাকছে ১৫-২০ জন করে। শীতের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নারী-পুরুষও। আক্রান্তের অনেকেই আবার চিকিৎসা ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে থাকছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপালগঞ্জে ৫ হাজার ৩৪৫ হেক্টরে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
Next Article হাড়কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 34 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?