By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শীতে সাবধানতা ও মানবিকতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > শীতে সাবধানতা ও মানবিকতা
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

শীতে সাবধানতা ও মানবিকতা

Last updated: 2024/01/16 at 1:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

এবার শীত একটু দেরিতেই কামড় বসাতে শুরু করেছে। মাঘ আসার কয়েকদিন আগে থেকে শীতে চুয়াডাঙ্গাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। চলমান শৈত্যপ্রবাহের মধ্যে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস নিয়ে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সঙ্গে ছিল কিশোরগঞ্জও। একই দিনে ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলা বাদে কোথাও শৈত্যপ্রবাহ না চললেও প্রচণ্ড শীতে ঢাকাসহ সারাদেশেই জনজীবন বিপর্যস্ত। আবহাওয়াবিদরা বলছেন, পুরো জানুয়ারি জুড়েই শীতের প্রকোপ থাকবে।

শীতে কিছু বিপদ সম্পর্কে সতর্ক ও সাবধান না হলে মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। শীতবস্ত্রের অভাবে প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পায়। সর্দি-কাশি থেকে শুরু করে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হার বাড়ে। আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের দুর্ঘটনাও ঘটে। গত শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ জবা রানী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের শীতের কষ্ট শুরু হয় নভেম্বর মাসের শেষ দিক থেকে। চলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। এ সময়ের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যায় কয়েকবার। যখন শৈত্যপ্রবাহ চলে, তখন জনজীবনে দুর্ভোগ বেড়ে যায়; বিশেষভাবে কষ্ট পায় শিশু ও বয়স্ক মানুষরা। যেসব শ্রমজীবী মানুষ খোলা আকাশের নিচে কাজ করেন, তারা বেশ বিপাকে পড়ে যান। উত্তরের হিমালয় পর্বতমালা থেকে বয়ে আসে হিমশীতল বাতাস। দিনের বেলা কখনো সূর্যের দেখা মেলে, কখনো মেলে না। যখন আকাশে সূর্য থাকে, তখনো রোদের তীব্রতা থাকে না। রাতে বেশ ঘন হয়ে প্রায় বৃষ্টির মতো ঝরে শিশির। দ্বিপ্রহর পর্যন্ত থাকে ঘন কুয়াশা। গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের পক্ষে এ মাত্রার শীতে অভ্যস্ত হওয়া কঠিন। বাসস্থান শীত আটকানোর উপযোগী নয়; পর্যাপ্ত গরম কাপড়ের নিশ্চয়তা নেই বিপুলসংখ্যক মানুষের। শ্রমজীবী মানুষের কাজের পোশাক শীত নিবারণের উপযোগী নয়। তাছাড়া দারিদ্র্য ও পুষ্টির অভাব যেসব পরিবারে বেশি, শীত তাদের স্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে আসে।

শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের মানবিক উপায় রয়েছে। সেটা হলো সরকাািরÑবেসরকারি পর্যায়ে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ। অনেক বেসরকারি সংস্থার এমন উদ্যোগ চলমান। তবে তা আরও বাড়ানো প্রয়োজন। মানুষ মানুষের জন্য। শহরাঞ্চলে ভাসমান মানুষ দেখা যায় প্রচন্ড শীতের ভেতর ফুটপাতে শুয়ে আছে। খোলা আকাশের নিচে এভাবে থাকাটা বিপজ্জনক। এক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব রয়েছে। শীত ও বৃষ্টির ভেতর ভাসমান গৃহহীন শ্রমজীবী মানুষের দুর্দশা লাঘবে সমাজ যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সেটি হবে চূড়ান্ত অমানবিকতা। তাই শীতে শুধু নিজেকে না বাঁচিযে আশপাশের বিপন্ন মানুষকে বাঁচানোর জন্য মানবিক উদ্যোগ গ্রহণ জরুরি। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে বয়স্কদের প্রত্যাশা বেশি। শীতগ্রস্ত জবুথবু সময়ের ভেতর বহু মানুষের দুর্দশা লাঘবে পরিবার, সমাজ, তথা রাষ্ট্রের দায় রয়েছে। অবিলম্বে শুরু হোক শীতার্তদের পাশে দাঁড়ানোর কার্যক্রম।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: খুলনা সিটি মেয়র
Next Article যশোর নওয়াপাড়ায় ট্রেন এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 24 minutes ago
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?