By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শেখ হাসিনাকে অভিনন্দন জানালো মন্ত্রিসভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শেখ হাসিনাকে অভিনন্দন জানালো মন্ত্রিসভা
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

শেখ হাসিনাকে অভিনন্দন জানালো মন্ত্রিসভা

Last updated: 2023/01/14 at 1:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সই করা এ অভিনন্দন প্রস্তাব সরকারি গেজেটে প্রকাশিত হয়।

এতে বলা হয়, উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ শহরভিত্তিক বৈদ্যুতিক রেল ব্যবস্থা মেট্রোরেল যুগে প্রবেশ করলো।

সেখানে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকা মহানগর ও তৎসংলগ্ন এলাকায় যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে বিশেষায়িত, আধুনিক প্রযুক্তিভিত্তিক গণপরিবহন ব্যবস্থায় মেট্রোরেল সেবা এমআরটি লাইন-৬ দিয়াবাড়ি হতে আগারগাঁও অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ শহরভিত্তিক বৈদ্যুতিক রেল ব্যবস্থা মেট্রোরেল যুগে প্রবেশ করলো; যা বাংলাদেশের জনগণকে আধুনিক গণপরিবহন সুবিধা প্রদানের মাধ্যমে ব্যস্ততম শহরে স্বস্তির যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন ও বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পূরণের পথ সুগম করেছে।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের পরিবহণ ও যোগাযোগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের মাধ্যমে উন্নয়ন যাত্রার সূচনা করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধুনিক করার জন্য বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণপূর্বক পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করছে।

অভিনন্দন প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর মেট্রোরেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন, যা নগর গণপরিবহন ব্যবস্থায় একটি অনন্য মাইলফলক। জাইকার অর্থায়নে ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত এক বছরের পরিচালিত সমীক্ষায় সর্বপ্রথম ‘এমআরটি লাইন-৬’ নির্মাণের সুপারিশ করা হয়। সরকার জাইকার কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রতিশ্রুতি নিয়ে ২০১১ সালে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ নির্মাণ’ প্রকল্প গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জুন ২০১৬ সালে এই প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং এর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে গত ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে প্রথম বাণিজ্যিক যাত্রী হিসাবে যাত্রা করে বাংলাদেশে মেট্রোরেলের ইতিহাসে নব দিগন্তের সূচনা করেন।

এতে উল্লেখ করা হয়, মন্ত্রিসভা মনে করে যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ফলে বিশ্বের আধুনিকতম প্রযুক্তিভিত্তিক রেল পরিষেবা মেট্রোরেল নির্মাণ এবং তা উদ্বোধন সম্পন্ন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে। মন্ত্রিসভা আরও মনে করে যে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ ও তা সম্পন্ন করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মেট্রোরেল সেবার প্রথম এমআরটি লাইন-৬ দিয়াবাড়ি হতে আগারগাঁও অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি করায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনপূর্বক তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী : মির্জা ফখরুল 
Next Article ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তনে কাজ করবে বিএনপি : গয়েশ্বর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?