By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : গয়েশ্বর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : গয়েশ্বর
খুলনারাজনীতি

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : গয়েশ্বর

Last updated: 2023/02/05 at 2:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশ

 

জন্মভূমি রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।

তিনি শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। নগরীর কেসিসি মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র চলে না কেন? এতো টাকা গেল কোথায়? যদি চুরি না করে থাকেন তাহলে সংসদে আইন পাস করলেন কেন? চুরি করছেন, সেই চোরের বিরুদ্ধে কথা বলা যাবে না।

তিনি বলেন, সংবিধান জনগণের জন্য, সংবিধান দেশের জন্য, সংবিধান কোনো চোরের জন্য না। সংবিধান কোনো লুটেরার জন্য না। এজন্য বলেছি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছা অনুযায়ী দেশের মঙ্গলের জন্য আমরা সংবিধান পরিবর্তন করব। পুরোটা না করি, কিছু কিছু আমাদের পরিবর্তন করতে হবে।

সমাবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

তিনি বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার সারা দেশব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ আন্দোলন কর্মসূচি সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতা ছাড়া তারা কিছু ভাবতে পারে না। ক্ষমতার জন্য তারা জন্মেছে, ক্ষমতার জন্য মরবে। আমরা যদি ঘুরে দাঁড়াই, তারা বাংলাদেশে থাকতে পারবে না। ১৪ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন আপনারা। এই সরকারের সময় বেশি নেই।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যাপক সোহরাব উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, চুয়াডাঙ্গা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু ও মহানগর যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ নয়, বিএনপির প্রভু পাকিস্তান দেউলিয়া হয়েছে: মোজাম্মেল
Next Article জানুয়ারিতে ৬৫০ দুর্ঘটনায় নিহত ৬৪২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 23 minutes ago
জাতীয়

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?