By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ৩ ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

Last updated: 2024/11/24 at 7:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল কর্মী মো. হাসান, মো. সিয়াম শেখ এবং রিয়ান। আহতরা উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের কর্মী। তাদের বাড়ি একই ইউনিয়নের শ্রীবতিকাঠী গ্রামে।

জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জুলুহার বাজারে জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু লোহার রড দিয়ে ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালান। অভিযুক্তরা সবাই সমেদয়কাঠি ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের কর্মী।

হামলায় আহত সিয়াম শেখ অভিযোগ করে বলেন, রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা ‘হা হা’ রিঅ্যাক্ট দেই। এ কারণে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ১০-১২ জন ছাত্রলীগের নেতা-কর্মী লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমিসহ হাসান ও রিয়ান আহত হয়েছি।’

মো. হাসান বলেন, ছাত্রলীগ কর্মী রিয়াদ তার বাহিনী নিয়ে হামলা চালায়। রিয়াদের চাচা সোহাগ আমাদের ধরে রাখে এবং রিয়াদ লোহার রড দিয়ে পেটাতে থাকে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও ছাত্রদলের ছেলেদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন পুরো ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সমেদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমাউন কবির বলেন, সকালে জুলুহার বাজারে স্থানীয় দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি পোষ্ট করলে তাতে ছাত্রদলের ছেলেরা রিঅ্যাক্ট দিয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমীন বলেন, ঘটনা শুনেছি। আমি খুলনায়, বিধায় বিস্তারিত বলতে পারছি না।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুর আদালতে শাজাহান খান ও গোলাপের মুক্তির দাবিতে স্লোগান
Next Article মাদ্রাসার সুপারের নেওয়া ঘুষের বৈধতা দিলেন শিক্ষা অফিসার!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?