By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শেখ হাসিনার বিচার না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না : ড. ইউনূস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > শেখ হাসিনার বিচার না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না : ড. ইউনূস
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শেখ হাসিনার বিচার না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না : ড. ইউনূস

Last updated: 2025/02/14 at 9:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে না পারলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। হাসিনাসহ তার দলের সকল দোষী ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা হবে। তাদেরকে আইনের মুখোমুখি করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। তাই আমরা আশা করছি, আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাদের বিচারের আওতায় আনব। এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, ভারতকে নোটিশ পাঠিয়েছি তারা যেন হাসিনাকে ফেরত দেন। জাতিসংঘের হাইকমিশনারের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনসহ আমাদের কাছে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রচুর প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে তা হাসিনার সকল কাজের একটি সাক্ষ্য। এর বাইরেও হাসিনা কী কী করেছেন তার প্রচুর প্রমাণ আমাদের কাছে রয়েছে।

দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, গত বছর গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার পতনের পর গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। ১৫ বছরের বেশি সময় বাংলাদেশকে এককভাবে শাসন করেন শেখ হাসিনা। গত বছরের জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দমন করতে পুলিশ এবং সমর্থকদের ব্যবহার করেন তিনি। এতে প্রায় এক হাজার ৪০০ জন নিহত হন। আহত হন ১১ হাজারের বেশি মানুষ। পরে ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন হাসিনা। এখন তিনি সেখানেই আছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ১১
Next Article ভালো নেই সুন্দবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?