
জন্মভূমি রিপোর্ট : খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন সহজ হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় খুলনাবাসীর পাশে রয়েছেন। তিনি খুলনার উন্নয়নে সব সময় আন্তরিক। এরইমধ্যে তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় শিশু হাসপাতাল, খুলনা ডেন্টাল কলেজ, ক্যান্সার হাসপাতাল, আইটি পার্কসহ খুলনা মহানগরীর উন্নয়নে বিভিন্ন প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন। শেখ হাসিনার হাত ধরেই খুলনার সব উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় দেশের উন্নয়নে বিশ^াস করে। আর স্বাধীনতা বিরোধী দল বিএনপি-জামায়াত দেশের উন্নয়নে বিশ^াস করে না। তারা দেশকে জঙ্গী ও সন্ত্রাসীদের রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। তাদের অপপ্রচার ও গুজবে কান না দিয়ে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
বুধবার সন্ধ্যায় নগরীর ১৯নং ওয়ার্ডের বিদ্যুৎ স্কুল মাঠে ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, শেখ নুর মোহাম্মদ। ১৯নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্সি মো. মোত্তালিব মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, কাজী জাহিদ হোসেন, এস এম আকিল উদ্দিন, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, নুর জাহান রুমি, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, মো. আমির হোসেন, খলিলুর রহমান, মো. আরিফুজ্জামান, আজিজুর রহমান চাঁন, আইনাল হক, শেখ মো. অহিদুল ইসলাম, আনোয়ার শিকদার, দিপু, মেহজাবিন খান, এ্যাড. আল আমিন উকিল, তাজুল ইসলাম, জনি বসু, রুম্মান আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে তিনি সকালে নগরীর ২১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কাজি আমিনুল হক, শেখ জালাল উদ্দিন রুবেল, এমপি’র কনিষ্ঠ পুত্র শেখ ফারজান নাসের, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, কাজী জাহিদ হোসেন, জামিরুল হুদা জহর, মুন্সি মো. সেলিম হোসেন, কাউন্সিলর ইমরুল হাসান, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, খুলনা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।