By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা

Last updated: 2023/10/17 at 5:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে স্মার্ট ফকিরহাট বিনির্মানে শিক্ষা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফকিরহাট, রামপাল ও বটিয়াঘাটা উপজেলার মোট দশ ইউনিয়নের স্কুল-কলেজ ও মাদ্রাসার ১ হাজার ৩৭৪জন শিক্ষক অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে শিক্ষকদের মিলন মেলায় পরিনত হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়ন করেছেন। তিনি ক্ষমতায় থাকলে শিক্ষার মান আরো অনেক বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক খো. রুহুল আমীন, মাউশি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ।
এদিন শেখ হেলাল উদ্দীন এমপি শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের শেখ রাজিয়া নাসের একাডেমিক ভবন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় চেঞ্জরুম, স্বপন দাশ অডিটোরিয়াম ভবন, রূপা চৌধুরী লাইব্রেরী এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেওয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন। এছাড়া কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ভবন উদ্বোন করেন।
এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মি, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে পুলিশের অভিযান: ছিনতাইকৃত রিক্সা ভান উদ্ধার
Next Article তেরখাদায় বিশ্ব হাত দোয়া দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
বাগেরহাট

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে : প্রতিমন্ত্রী ড. ফরিদ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?