By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শেষ ওভারে রান আউটের হ্যাটট্রিক, ১ রানের জয় খুলনার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > শেষ ওভারে রান আউটের হ্যাটট্রিক, ১ রানের জয় খুলনার
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

শেষ ওভারে রান আউটের হ্যাটট্রিক, ১ রানের জয় খুলনার

Last updated: 2024/12/12 at 4:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : রান বড় হয়নি খুলনার। এনামুল-সোহানরা সেট হলেও বড় ইনিংস খেলতে পারেননি। জবাবে নামা বরিশালও নাগালে পাওয়া লক্ষ্য ছুঁতে পারেনি। জয়ের জন্য শেষ তিন বলে মাত্র ২ রান দরকার ছিল বরিশালের। কিন্তু তিন ব্যাটারকে পরপর রান আউট করে ১ রানে জিতেছে খুলনা বিভাগ।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে খুলনা বিভাগ। দলটির হয়ে ওপেনার এনামুল ১৮ বলে ২৪ রান করেন। জুনিয়র তামিম (৬) এদিন রান পাননি। ৬৪ রানে ৪ উইকেট হারানো দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন অধিনায়ক সোহান। তিনি ৩৯ রান করেন।
জবাবে আব্দুল মাজিদ বরিশালকে জয়ের আশা দেখাচ্ছিলেন। ওপেনিংয়ে নেমে তিনি ৫৩ বলে ৫১ রান করেন। কিন্তু পরের ব্যাটাররা রান পাননি। শেষটায় মঈন খান ২৭ বলে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে আশা দিচ্ছিলেন। কিন্তু তিনি স্ট্রাইক না পাওয়ায় হেরেছে বরিশাল।
শেষ ওভারে জিততে ৯ রান দরকার ছিল বরিশালের। প্রথম বলে লেগ বাই থেকে এক রান পায় দলটি। মঈন খান পরের বল থেকে সিঙ্গেল নেন। তৃতীয় বলে চার মেরে কামরুল ইসলাম রাব্বি দলকে জয়ের কাছে নেন। কিন্তু শেষ তিন বলে রাব্বি, তানভির ও রুয়েল রান আউট হয়েছেন। শেষ বলে নন স্ট্রাইক প্রান্তে দারুণ এক থ্রোতে রান আউট করেন সোহান। মধ্যে ওয়াইড থেকে ১ রান আসায় শেষ বলে জিততে ২ ও টাই করতে ১ রান দরকার ছিল বরিশালের।
এর আগে বল হাতে কামরুল রাব্বি ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। খুলনার নাহিদুল ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মেহেদী রানা ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম
Next Article মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 6 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 6 hours ago
খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?