By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম

Last updated: 2023/03/30 at 11:37 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাড়ি ফিরছেন জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আয়

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম। দীর্ঘ পাঁচ মাস সাগরে মাছ ধরা শেষে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অনেকেই লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরে গেছেন। অপরদিকে এবছর বনবিভাগ লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে দুবলারচরে শুঁটকি মৌসুম শুরু হয়ে ৩১ মার্চ মৌসুম শেষ হয়। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শ্যালারচর ও নারিকেলবাড়িয়া এ চারটি চরে অবস্থান নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরে শুঁটকি করে থাকেন। এ বছর দুবলারচরে ১০ হাজার জেলে ও মৎস্যজীবী জড়ো হয়েছিলেন। মাঝের কেল্লার জেলে শরণখোলার ইউনুস ফকির, আলোরকোলের জেলে রামপালের আ: হাই, নারিকেলবাড়িয়ার জেলে বিল্লাল হোসেন ও খুলনার ডুমুরিয়ার পংকজ চন্দ্র বলেন, এবছর কতিপয় জেলের ব্যবসা মোটামুটি ভালো হলেও বেশির ভাগ জেলে লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরেছেন।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মো: কামাল উদ্দিন আহমেদ বলেন, এ বছর দুবলার অধিকাংশ জেলে মহাজনের দেনার দায় মাথায় নিয়ে বাড়ি ফিরেছেন কারণ হিসেবে তিনি বলেন, মৌসুমের অনেকটা সময় জেলেরা সাগরে তেমন মাছ পায়নি। বনবিভাগ এবার রাজস্ব হার দ্বিগুন আদায় করায় তাদের রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হয়েছে বলে ফিসারমেন গ্রুপ সভাপতি জানান।

জেলেপল্লী দুবলার আলোরকোল ফরেষ্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাদিক মাহমুদ বলেন, পাঁচ মাসের দুবলার শুঁটকি মৌসুম শেষ হয়েছে। অধিকাংশ জেলে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন এখনো যারা রয়েছেন তাদের ৩১ মার্চের মধ্যে চলে যেতে হবে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এবছর দুবলারচর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে বনবিভাগ। এ বছর সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বনবিভাগ রাজস্ব আদায় করেছে ৬ কোটি ১৭ লাখ ২১ হাজার ৮৭১ টাকা। দুবলায় গত অর্থ বছরে ৪ কোটি ২০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিলো বলে ডিএফও জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঠিকাদারের খামখেয়ালীপনা: বটিয়াঘাটার বিরাটঘাট থেকে ভান্ডারকোটগামী রাস্তা অচল
Next Article স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?