
জন্মভূমি রিপোর্ট : কালো আঁধারের বুক চিরে সূর্য তার সর্বশক্তি নিয়ে উদিত হয়। সেই আলোয় আলোকিত হয় চারিদিক। সূর্যের এই রূপ পৃথিবীকে দেয় জীবনীশক্তি। এই শক্তিকেও মাঝে মাঝে গ্রাস করে কালো মেঘ। ঠিক এভাবেই এক টুকরো কালো মেঘের মত ঘাতকের বোমা কেড়ে নিল সাংবাদিক হুমায়ূন কবীর বালুর জীবন। বীর মুক্তিযোদ্ধা, কলম সৈনিক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবীর বালু বর্বরোচিত হামলায় শহিদ হন। ২০০৪ সালের ২৭ জুন দুপুরে নিজ বাসভবনের সামনে এই গুণী সাংবাদিককে ঘাতক বোমা হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে। দেখতে দেখতে ১৯টি বছর পার হয়ে গেছে। দীর্ঘ যুগেও তার অভাব পূরণ হয়নি। প্রতিটি মুহূর্ত খুলনার সাংবাদিক সমাজ তার শূন্যতা অনুভব করে। খুলনার সাংবাদিক সমাজ মনে করে তাঁর রেখে যাওয়া শক্তি হাজার বছর ধরে সৎ ও বিবেকবান মানুষদের অনুপ্রেরণা যোগাবে।