By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারালো ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারালো ভারত
আন্তর্জাতিকখেলাধূলাজাতীয়

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারালো ভারত

Last updated: 2022/08/29 at 12:39 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক
দুই চির প্রতিদ্ব›িদ্ব ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই এক টান টান উত্তেজনা। যার উত্তাপ উপমহাদেশ ছাপিয়ে ছাড়য়ে পড়ে সারা ক্রিকেট বিশ্বে। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই টুর্ণামেন্টের ভারত পাকিস্তানের সেই চিরচেনা উত্তেজনার সবটুকুই নিংড়ে দিয়েছে দর্শকদের।
ভারত-পাকিস্তান ম্যাচ মানে শেষের আগে শেষ লেখা নয়। ছোট লক্ষ্য অনেকসময় পাহাড়সমও হতে পারে। ভারত পাকিস্তানের আগের ম্যাচগুলোর মতো এশিয়া কাপেও মাত্র ১৪৭ রানের সংগ্রহ নিয়ে লড়াই করলো পাকিস্তান। শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত উম্মুক্তই ছিল দুই দলের জন্য। শেষ পর্যন্ত এই লড়াইয়ে হাসলো ভারত। হার্দিক পান্ডিয়ার ছক্কায় ভাঙলো পাকিস্তানের স্বপ্ন। দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জিতেছে ভারত। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।
রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় পাকিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান ওপেনার লোকেশ রাহুল। অভিষিক্ত নাসিম শাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আউট হওয়ার মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন কোহলি। তিনি ৩৪ বলে ৩৫ রান করেন।
চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)।
এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান রবিন্দ্র জাদেজা। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭ রান।
মোহাম্মদ নওয়াজের করা ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন জাদেজা। ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন কার্তিক। তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি পান্ডিয়া। জয়ের জন্য শেষ ৩ বলে ভারতের প্রয়োজন ছিল ৬ রান। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পান্ডিায়। তিনি ১৭ বলে চার বাউন্ডার আর এক ওভার বাউন্ডারিতে ৩৩ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২.৩ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন তিনি। এরপর রিজওয়ানের সঙ্গে ১৯ বলে ২৭ রানের জুটি গড়ে ফেরেন ফখর জামান (১০)।
তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েন রিজওয়ান। ১২.১ ওভারে দলীয় ৮৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইফতেখার। তিনি সাজঘরে ফেরার আগে ২২ বলে ২৮ রান করেন।
ইনিংসের শুরু থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যাওয়া মোহাম্মদ রিজওয়ান ফেরেন ১৫তম ওভারের প্রথম বলে। ৪২ বল খেলে মাত্র ৪৩ রানে ফেরেন পাকিস্তানের এই তারকা ওপেনার।
ওই ওভারের তৃতীয় বলে ফেরেন খুশদিল শাহ। ১৪.৩ ওভারে ৯৭ রানে পাকিস্তান হারায় টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানের উইকেট। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.৫ ওভারে ১৪৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। ভারতের হয়ে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন পেসার ভুবনেশ্বর কুমার। ৩ উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মসনদ হারানোর আতংকে দিশেহারা সরকার, মোকাবেলা হবে রাজপথে : মনা
Next Article নগরীতে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘ‌র্ষে নিহত ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?