By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে কাঁকড়া ব্যাবসায়ীদের কোটি কোটি টাকা হাতিয়ে সাকিব আল হাসান লাপাত্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে কাঁকড়া ব্যাবসায়ীদের কোটি কোটি টাকা হাতিয়ে সাকিব আল হাসান লাপাত্তা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে কাঁকড়া ব্যাবসায়ীদের কোটি কোটি টাকা হাতিয়ে সাকিব আল হাসান লাপাত্তা

Last updated: 2025/01/15 at 9:20 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে স্থানীয় ১০-১২ জন জমির মালিকের কাছ থেকে লিজ নিয়ে ৪৮ বিঘা জমির ওপর কাঁকড়া ও কুঁচের খামার গড়ে তুলেছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। নাম দেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম।

অভিযোগ রয়েছে, কাঁকড়া হ্যাচারির জন্য সফট সেল কাঁকড়া কিনলেও আজও সেই টাকা পরিশোধ করেননি সদ্য বিলুপ্ত সংসদের সংসদ সদস্য সাকিব আল হাসান। তার কাছে সবমিলিয়ে ৭ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী ও জমির মালিকর

তাদের দাবি, টাকা চাইতে সাকিব আল হাসানের বাবার সঙ্গে যোগাযোগ করলে দুর্ব্যবহার করেন তিনি। সব তথ্য-প্রমাণ থাকলেও তারা বকেয়া টাকা পাননি।

শ্যামনগর উপজেলার হরিনগর, ভেটখালী, নোয়াবেকি, ও মুন্সিগঞ্জ বাজারের নরম কাকড়া ব্যবসায়ী মালেক, সাত্তার, মোবারক, সালাম, মহসীন, কেরামত, মনোতোস, মাসুম, দেলোয়ার, আজিবার, মোজাম, কামরুল, মোকসেদ, রেজাউল, ভবতোষ, মামুন,এনসার, ইয়াকুব, ও মাজেদ জানান তারা সবাই মিলে সাকিব আল হাসানের ফার্মে নরম কাঁকড়া বিক্রয়ের ৫ কোটি ৮৯ লাখ টাকা পাবো। এই টাকার জন্য আমরা ফোন করে করে আসানারুপ যবাব না পেয়ে তার ঢাকার বাসা পর্যন্ত গিছি সর্বশেষ গতো জাতীয় সংসদ নির্বাচনের সময় মাগুরায় তার নিজ বাড়িতে গিয়েছিলাম তিনি আমাদের বলেছিলেন নির্বাচনী কাজে ব্যস্ত আছি নির্বাচনের পরে সবার টাকা বাড়ি পৌঁছে দিব নির্বাচনের পর আমরা বার বার টাকার জন্য ফোন করে কোনো সাড়া পাইনি পরে তার বাবার মোবাইল নাম্বার সংগ্রহ করে সেখানে ফোন দিলে তার বাবা অপমান জনক কথা বলেন এমত অবস্থায় গণঅভ্যুত্থানের পর আর তার সাথে কোনভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

সাকিবের হ্যাচারিতে সফট সেল কাঁকড়া সরবরাহ করা মুন্সিগঞ্জ এলাকাকার বাসিন্দা জুলফিকার আলী বলেন, ২০২১ সালে খামারটি বন্ধ হওয়ার পরে নানাভাবে আমরা চেষ্টা করেছি টাকা আদায় করতে। তবে, কোনোভাবেই আদায় করতে পারিনি। বছরখানেক আগে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়েছিলাম তার বাবার কাছে। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর থেকে বিষয়টি সেভাবেই রয়েছে। টাকা পাব, এর মেমো বা প্রমাণপত্র এখনো রয়েছে।

জুলফিকার আলী বলেন, আমি এখনো ৫-৬ লাখ টাকা পাব। আমরা কাঁকড়া দিয়ে মাস শেষে টাকা নিতাম। হিসাব রাখতেন সাকিবের খামারের দায়িত্বরত ম্যানেজার। এভাবে চলতে চলতে আমার প্রায় তিন মাসের টাকা দেয়নি। সব তথ্য-প্রমাণ থাকলেও আমি টাকা পাইনি।

তিনি অভিযোগ করে বলেন, এমনকি সাকিব আল হাসানের কাছে পাওনা ৩০ লাখ টাকার শোকে মারা গেছেন বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামের গুরুদাস। তারা (সাকিব) বড় পর্যায়ের মানুষ, এখানে আসতেন না। গুরু দাস হার্ড কাঁকড়া দিতেন সাকিবের খামারে। ৩০ লাখ টাকা বাকি পড়ে আছে তার। গুরুদাস ও আমিসহ ৪-৫ জন সাকিবের বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে সাকিবের বাবা খারাপ ব্যবহার করে বের করে দেওয়ার পর মন খারাপ করে আমরা ফিরি।

তিনি আরও বলেন, গুরুদাসের ব্যবসা ভালো যাচ্ছিল না। অন্যরা তার কাছে টাকা পাবে। এদিকে সাকিবের কাছে পাওনা টাকাও পাচ্ছিলেন না। এসব নিয়ে চিন্তায় স্ট্রোক করে মারা যান গুরুদাস। আমরা ১৩-১৪ জন এখনো সবমিলিয়ে কোটি টাকারও বেশী পাব সাকিব আল হাসানের কাছে। আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই।

একই ধরনের দাবি তুলে বুড়িগোয়ালীনি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হায়দার আলী বলেন, আমি সাকিব আল হাসানের কাছ থেকে সফট সেল কাঁকড়ার ৫০ হাজার টাকা আজও পাব। আমার টাকা একটু কম হলেও অন্য পাওনাদাররা মোটা অঙ্কের টাকা পাবেন।

করোনা মহামারির সময়ে সাকিব আল হাসানের কাঁকড়া হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ার পর জমির মালিকদের বছরে চুক্তির টাকা দিতেও গড়িমসি করা হয়। তখন মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন তারা। এসব নিয়ে সংবাদ প্রকাশের পর জমির মালিকরা টাকা পান।

জমির মালিকদের একজন দাতিনাখালি গ্রামের মোরালী কয়াল। তিনি বলেন, টাকা পেতে অনেক ঝামেলা হয়। আগে টাকা নিতে গিয়ে আন্দোলন করতে হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তিপত্রের মেয়াদ রয়েছে। এরপর আমরা আর কেউ জমি লিজ দেব না। আমরা জমির মালিক রয়েছি ১০-১২ জন।

তিনি আরও বলেন, সাকিব আল হাসান অবৈধভাবে আমাদের জমির ওপর বিল্ডিং নির্মাণ করেছে। চুক্তিপত্রে সেটি উল্লেখ ছিল না। এখন সেখানে কেউ থাকে না। খামার বন্ধ হওয়ার পর থেকে তাদের এখানে দেখাও যায় না। সেভাবেই পড়ে রয়েছে। এ ব্যাপারে তাকে না পেয়ে তার ব্যাবসায়ীক ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ কারিরা  যা বলেছে অতো টাকা পাবে না এখন সুযোগ পেয়ে সার কে সবাই ছুপে ধরছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২
Next Article সুন্দরবনে কী কী আছে জানা হয়নি ৫০ বছরেও
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 6 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?