By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরা

শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

Last updated: 2025/10/29 at 2:49 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবী নিয়ে ৬ ইউনিয়নের ৩শতাধিক স্থানীয়দের মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে রমজাননগর ইউনিয়নের আটকাঠা খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌ কাঠলা খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরারচক খাল, ভুরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের শিমনখালীর খাল নিয়ে মানববন্ধন করেন স্থানীয় জনগোষ্টী, সিডিও ইয়ুথ টিম, উপজেলা এডভোকেসি কমিটি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। জিফরসিআর প্রকল্পের সহযোগিতায় স্থানীয় জনগোষ্টী তাদের বক্তব্যে বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ন কয়েকটি খাল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল এবং অপরিকল্পিত ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা না করে স্থানীয় তহশিল অফিসের অসাধু কর্মকর্তাদের দ্বারা খালের শ্রেনী পরিবর্তন করে বিলের ফসলি জমির ভিতরের এবং বিল থেকে পানি নিষ্কাশনের খাল বন্দোবস্থ দেওয়ার ফলে আমাদের এলাকায় প্রায় প্রতি বছরই বৃষ্টির পানি জমে জলাদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অত্র এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, বসত বাড়ির পুকুরের মাছ, মাছের ঘের, বসত বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।এছাড়া অত্র এলাকার মাটির গভীরের পানি লবণাক্ত হওয়ার কারণে শুধুমাত্র বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বছরে একটি মাত্র ফসল আমন ধান চাষ করা হয়ে থাকে। এক মাত্র মিষ্টি পানির আধার খাল এই খাল গুলো বন্দোবস্ত, ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ হওয়ার কারনে এবারের বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকরা ক্ষতি ও ভোগান্তিতে পড়েছে।
রমজাননগর ইউনিয়নের কৃষক আবুল হোনে বলেন, পাতড়াখোলা গ্রাম ও চাঁদখালী গ্রামের পাশে ধলের বিলের খাল জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকদের প্রায় ৫০০০ বিঘা জমির আমন ধানের বীজতলা পানিতে ডুবে ০২ বার সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে প্রায় ৬৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,রিপোর্টার্স ইউনিটি শ্যামনগরের সভাপতি ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান,সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী নাজিম আহমেদ, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন কর্মী মমিনুর রহমান, সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, ইউপি সদস্য আব্দুর রশিদ, সোহরাব হোসেন, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম মনি, আটুলিয়া ইউনিটের সজিব হোসেন রনি, সরকারি মহসিন কলেজ ইউনিটের নুহা ইসলাম সহ অনেকে।এসময় স্থানীয় জনগোষ্ঠী,সিডিও ইয়ুথ টিমের সদস্য বৃন্দ,উপজেলা এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা আশাবাদী আপনার কার্যকর পদক্ষেপে এলাকার কৃষকররা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং এক ব্যক্তি বা কয়েক জন ব্যক্তির ভোগ দখলের থেকে এলাকার প্রায় সকল লোক খালের পানি ব্যবহার করে তাদের চাষাবাদ ও জীবন-যাপন অনেক সহজ হবে।

জন্মভূমি ডেস্ক October 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়া উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা
Next Article নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 17 hours ago
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?