By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে দারিদ্রতার কারণে ছেলেকে হত্যার দায় স্বীকার মায়ের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে দারিদ্রতার কারণে ছেলেকে হত্যার দায় স্বীকার মায়ের
সাতক্ষীরা

শ্যামনগরে দারিদ্রতার কারণে ছেলেকে হত্যার দায় স্বীকার মায়ের

Last updated: 2023/03/19 at 1:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে দারিদ্রতার কারনে ছেলে রোহিত দত্তকে জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করার দায় স্বীকার করায় মা সুমিতা দত্তকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নিহত রোহিত স্থানীয় স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। শনিবার দুপুরে সুমিতা দত্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাবার পর রাতে জবানবন্দীতে সে ছেলেকে হত্যার কথা স্বীকার করে।

এদিকে, নিহত রোহিতের কাকা শ্যামনগর উপজেলার হরিতলা গ্রামের মৃত মদন মোহন দত্তের ছেলে উজ্জল দত্ত বাদি হয়ে শুক্রবার রাতেই রোহিতের মা সুস্মিতা দত্তের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৬।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক মোঃ খবির হোসেন জানান, গ্রেফতার দেখানোর পর সুমিতা দত্তকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় শিশুটির মা ও বাপ্পী সরদার নামে স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদকালে মা সুস্মিতা দত্ত দারিদ্রতার কারণে ছেলে রোহিতকে ভরনপোষণ করতে না পারায় জুসের সাথে বিষ মিশিয়ে তাকে হত্যার কথা স্বীকার করে। এছাড়া এ ঘটনায় বাপ্পী সরদারের কোন সম্পৃক্ততা না থাকায় তাকে তার পবিারের কাছে তুলে দেয়া হয় ।

নিহত রোহিত দত্ত শ্যামনগর সদরের হরিতলা গ্রামের মৃত গোপাল দত্তের ছেলে। সে ৭৫ নং নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো।

প্রসঙ্গদ: গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় রোহিত দত্ত (১২) নামের ৫ম শ্রেনির ওই স্কুল ছাত্র তার স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠানে যায়। ফিরে আসার পথে কে বা কারা তাকে একটি ম্যাংগো জুস খেতে দেয়। এরপর বেলা ১২টার দিকে বাড়ি এসে সে তার মায়ের দেয়া একটি স্যালাইন পান করার পরপরই ছটফট করতে করতে মারা যায়। এ ঘটনায় তার মা সুমিতা দত্ত ও বাপ্পী সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সুমিতা দত্ত এই হত্যার কথা স্বীকার করায় তাকে পুলিশ গ্রেফতার দেখায়। এছাড়া এ ঘটনায় বাপ্পী সরদারের কোন সম্পৃক্ততা না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে ৩ বিক্রেতা গ্রেফতার, ১২৫৫ পিস ইয়াবা উদ্ধার
Next Article নিরপেক্ষ সরকারের অধিনে ভোট হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোট পাবে না: ড. মঈন খান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 19 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?