
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে সদ্য বিবাহিতা রেশমা বেগম (২১) নামে এক নববধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় সবার অজান্তে নিজ শয়ন কক্ষে আড়ার সাথে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করে। সে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে মোমিন মালীর স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, ২০ দিন আগে রেশমার সাথে মোমিন মালীর বিয়ে হয়। পারিবারিক কলহে সে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত