By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে নির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে নির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে নির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

Last updated: 2024/01/10 at 1:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত সোমবার দিনগত রাতে উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের নুর হোসেন (৪৫), আলমগীর হোসেন (৩৮), পারভিন খাতুন (৪০), শামসুদ্দিন গাজী (৭০), আলতাফ হোসেন (৩৫), ফজিলা খাতুন (৪০), শরিফা খাতুন  (৩০), ওয়াজেদ আলী (৫৫), মহিদুল সরদার (৪৮), আবদুল্লাহ সরদার (৩০) ও মোস্তফা সরদার (৪৫)।

আহতদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে তাদের মধ্যে দু’জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাবুরার স্থানীয় অধিবাসি হুদা মালি জানান, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম আতাউল হক দোলন বেসরকারিভাবে নির্বাচিত হলে গত সোমবার সকালে তাকে শুভেচ্ছা জানাতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস.এম মিজানুর রহমান শ্যামনগরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে যান। এ সময় নৌকার পক্ষে কাজ না করায় মিজানুর রহমানকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে রহিম মাস্টারের সমর্থকরা। একপর্যায়ে মিজানুর রহমান এর প্রতিবাদ করতে গেলে রহিম মাস্টারের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে মারপিট করে। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি মিজানুর রহমানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় মিজানুর রহমানের সাথে থাকা মোটরসাইকেল ড্রাইভার আমিনুর রহমানকেও বেধড়ক মারপিট করা হয়।

ওই ঘটনার জের ধরে মিজানুর রহমান সমর্থকরা এলাকায় ফিরে গত সোমবার দিনগত রাতে রহিম মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পাল্টাপাল্টি হামলায় ১১জন আহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মৎস্য শিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্পের উঠান বৈঠক
Next Article যশোরে অস্ত্র মামলায় ফারুকের ১৪ বছরের সাজা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?