By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশনের প্রকল্পের অবহিতকরণ সভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশনের প্রকল্পের অবহিতকরণ সভা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশনের প্রকল্পের অবহিতকরণ সভা

Last updated: 2024/12/11 at 6:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

উপকুল প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতরকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সংস্থাটির উদ্যোগে উক্ত সুচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ^াস, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির, বিলাল হোসেন, এনজিও সমন্বয়ক আল ইমরানসহ গাবুরা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, হোসনেয়ারা খাতুন ও মোছঃ ফরিদা খাতুন।
এর আগে জলবায়ু সহনশীল সম্প্রদায় গড়ে তোলার লক্ষে যাত্রা শুরু করতে যাওয়া প্রকল্পের সামগ্রিক বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুকুট ফ্রান্সিস হালদার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রনী খাতুন বলেন, “প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রতিনিধি হিসেবে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান পর্যবেক্ষণ করবেন। ফেইথ ইন এ্যাকশনের মূল স্লোগান হলো সেবা নিতে নয়, সেবা দিতে এসেছি। তিনি আরও বলেন, গাবুরা ইউনিয়নে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন প্রয়োজন। গাবুরার উন্নয়ন করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন। সকল দিক বিবেচনা করে আজ গাবুরায় ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প হাতে নেওয়া সরকারের উন্নয়নে সহায়তা করবে”।
সভাপতির বক্তব্যে নৃপেন বৈদ্য বলেন, “গাবুরার মানুষ জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত। এখানে ফেইথ ইন এ্যাকশনের আদর্শের সাথে মিল রেখে জনগোষ্ঠীর জীবন-জীবিকা উন্নয়নে আমরা কাজ করব। এই কার্যক্রমে সকলে যার যার জায়গা থেকে আমাদের কার্যক্রমে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি”।#
ছবি ঃ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রনী খাতুন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লতাবুনিয়া সমবায় সমিতির সাধারণ সভা
Next Article মঠবাড়িয়ায় জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?