By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শ্যামনগরে রঙিন স্বপ্ন নিয়ে তরমুজ চাষে ব্যস্ত কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > শ্যামনগরে রঙিন স্বপ্ন নিয়ে তরমুজ চাষে ব্যস্ত কৃষক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরে রঙিন স্বপ্ন নিয়ে তরমুজ চাষে ব্যস্ত কৃষক

Last updated: 2025/01/20 at 3:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : কেউ চারা গাছের পরিচর্যা করছেন, কেউবা ক্ষেতে সেচ দিচ্ছেন। এভাবেই চলছে তরমুজ চাষাবাদের কর্মযজ্ঞ।

আর এই কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার শ্যামনগরের চাষিরা। কম সময়ে বেশ লাভজনক হওয়ায় চলতি মৌসুমে শ্যামনগরে তরমুজ চাষের আওতা বেড়েছে।

শ্যামনগর উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপকূলীয় শ্যামনগর উপজেলার ৮০০হেক্টর জমি তরমুজ চাষের আওতায় এসেছে। এর মধ্যে উপজেলার কৈখালী ইউনিয়ন২৫৫ হেক্টর, কাশিমাড়ীতে ১২০ হেক্টর, ঈশ্বরীপুরে১ ২১ হেক্টর, শ্যামনগর সদরে১৫ ২ হেক্টর, ভুরুলিয়ায় ১১০ হেক্টর, রমজাননগরে ৯০হেক্টর, মুন্সীগঞ্জে ১০০হেক্টর ও আটুলিয়ায় ১০০হেক্টর জমিতে জাম্বু গ্লোরী, বিগটপ, ড্রাগন, পাকিজা, বিগবস, ফিল্ড মাস্টার, ওয়ার্ল্ড কুইন, লাল তীর ও টপ ইল্ড জাতের তরমুজ বীজ বপন করা হয়েছে।

যেখানে গত মৌসুমে ৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল।

শ্যামনগরের কাশিমাড়ী, কৈখালী, ধুমঘাট, রমজাননগর, সাপখালী ও শৈলখালী এলাকা ঘুরে দেখা গেছে, সবুজ তরমুজ গাছ তরুলতার মতো ক্ষেতে ছড়িয়ে পড়েছে।

গাছ পরিচর্চা করে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
সাপখালী গ্রামের তরমুজ চাষি শওকত আলী জানান, তিনি এ বছর ৫ বিঘা জমিতে পাকিজা জাতের তরমুজ চাষ করেছেন। ইতোমধ্যে তার ক্ষেতে তরমুজ গাছ ছড়িয়ে পড়েছে। আগামী মাসেই তরমুজ বাজারজাত করা শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

খুটিকাটা গ্রামের কৃষক নীলকমল মণ্ডল বলেন, বাজারে যার তরমুজ যত আগে উঠবে, তার লাভ তত বেশি। তাই আগে-ভাগেই তরমুজ চাষ করেছি। তবে এ বছর বীজ ও সারের দাম একটু বেশি। এজন্য খরচও বেশি হচ্ছে। সবমিলিয়ে বিঘাপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে। আবহাওয়া অনুকূলে ও বাজার ভালো থাকলে আয় লাখ টাকা ছাড়িয়ে যাবে। আমাদের এখানে লবণাক্ততার কারণে সেচের পানির সংকট প্রকট। পুকুর থেকে জমিতে সেচ দেওয়া হচ্ছে।

শুধু শওকত আলী কিংবা নীলকমল মণ্ডল নয়, তরমুজ চাষ করেছেন কামাল হোসেন, আল মাদানী, প্রনয় মণ্ডল, সূর্য মণ্ডল, ইফতেখার আলী, ব্রজেন মণ্ডল, আইয়ুব আলী ও আব্দুল মাজিদের মতো আরও অনেক কৃষক। তাদের চোখে এখন রঙিন স্বপ্ন।

কৃষকদের এই স্বপ্ন পূরণে সার্বক্ষণিক পরামর্শগত সহায়তা দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মীরা।

উপজেলার গোবিন্দপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান জানান, অনেক কৃষকই আগাম তরমুজ চাষ করছেন। তাদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে লবণাক্ততার কারণে সেচ সংকট রয়েছে। তবে চলতি মৌসুমে কয়েকটি মিষ্টি পানির পুকুর খনন করা হয়েছে। এসব পুকুরে মিষ্টি পানির সরবরাহ থাকলে আগামীতে তরমুজের আবাদ আরও বাড়বে।

শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন, শ্যামনগরের সর্বত্র লবণাক্ততার সমস্যা রয়েছে। তারপরও যেসব এলাকার মাটি বেলে দোআঁশ সেসব এলাকায় গত কয়েক বছর ধরে ভালো তরমুজ চাষ হচ্ছে। এজন্য তরমুজ চাষের আওতাও বেড়েছে। কৃষি বিভাগ সর্বদা তাদের পরামর্শ দিয়ে সহায়তা করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবি শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ড: তিন জনেক জিজ্ঞাসাবাদ
Next Article সুন্দরবনে ১৫ বার বাঘের সঙ্গে দেখা মিলল যার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?